রোজদিন ডেস্ক :
রাজ্য সরকার কৃষি কাজ কে আরও প্রযুক্তি নির্ভর করার লক্ষ্যে ব্যবস্থা নিচ্ছে। এর জন্য চলতি আর্থিক বছরে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পে রেকর্ড বাজেট বরাদ্দ করেছে কৃষি দফতর। এই খাতে ৪০৭ কোটি টাকা ভর্তুকি হিসাবে বরাদ্দ করেছে রাজ্য। কৃষিমন্ত্রী দুধ কুমার মন্ডললের আশা, এর ফলে গ্রামীণ অর্থনীতির ও উন্নয়ন হবে।
কৃষি দফতর সূত্রে প্রকাশ, রাজ্যে পাঁচশো টি কৃষি যন্ত্রপাতি ভাড়া কেন্দ্র, ১০৮৫ টি ফার্ম মেশিনারি ব্যাঙ্ক বা হাব গড়ে তোলা হবে। কৃষি কাজে প্রযুক্তির ব্যবহার বাড়াতে ১০০টি অত্যাধুনিক কৃষি ড্রোন ও বিতরণ করা হবে।
কৃষক দের হস্ত বা পদচালিত যন্ত্রপাতির ক্ষেত্রে ও ৫০% বা সর্বাধিক ১০ হাজার টাকা অবধি এককালীন সহায়তা ও দেওয়া হবে৷ বড় প্রকল্পের ক্ষেত্রে সহায়তা র পরিমাণ আরও বৃদ্ধি করছে রাজ্য। ফার্ম মেশিনারি ব্যাঙ্ক বা হাব তৈরির জন্য ৩০ লক্ষ টাকা পর্যন্ত প্রকল্প মূল্যে ৮০% হারে সরকার অনুদান দেবে।
কৃষিমন্ত্রী দুধ কুমার মন্ডল বলেন, এই প্রকল্পে কর্মহীন যুবকরা ঋণ নিতে চাইলে, ২ লক্ষ টাকা দিয়ে ৮ লক্ষ টাকার ভর্তুকি পেলে একটা ট্রাক্টর নিতে পারেন। এতে তাঁর ঋণের বোঝা অনেক কম হবে।
এই প্রকল্পে সুবিধা পেতে হলে নতুন কৃষকবন্ধু বা পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে নাম নথিভুক্ত থাকতে হবে। ১৮ থেকে ৭০ বছরের মধ্যে বয়েস হতে হবে। সরকারি বা আধা সরকারি কর্মীরা এই প্রকল্পের আওতায় আসতে পারবেন না বলে সরকারি সূত্রে জানা যায়। এই প্রক্রিয়ায় স্বচ্ছ তা বজায় রাখতে কম্পিউটার চালিত লটারির মাধ্যমে উপভোক্তা বাছাই করা হবে।

Be the first to comment