- আকাশবাণী ভবনের সামনে রাখা ব্যারিকেড টপকালেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। কমিশনের দপ্তরে ঢোকার চেষ্টা তাঁদের।
- রাহুল গান্ধী বলেন, ‘গণতন্ত্রকে শেষ করে দিয়েছে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। কেউ পালিয়ে বাঁচবে না। ৩০০ বিরোধীকে নির্বাচন কমিশনে যেতে বাধা দিচ্ছে পুলিশ। আসলে জ্ঞানেশ কুমার ভয় পাচ্ছেন।’
- কৃষকদের জন্য বড় ঘোষণা করলেন কৃষিমন্ত্রী দুধ কুমার মণ্ডলের। কৃষিকাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি কেনার জন্য এবার অনলাইনেই আবেদন করা যাবে। আর তার জন্য ৮০ শতাংশ ভর্তুকি দেবে রাজ্য সরকার। শুধু তাই নয়, ট্র্যাক্টর ভাড়া দিয়েও কৃষকরা অতিরিক্ত আয় করতে পারবেন। আজ থেকেই অনলাইনে শুরু হচ্ছে আবেদন। গোটা প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে লটারি ব্যবস্থা চালু হচ্ছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী।
- প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে এবং বিচারপতি ওম নারায়ণ রাইয়ের ডিভিশন বেঞ্চ জানায়, ৪৮ ঘণ্টা পার হলেই তাঁর সম্পত্তির তালিকা তৈরি করতে হবে। এই সময়ের মধ্যে প্রশান্ত বর্মন আত্মসমর্পণ না করলে তাঁর সব সম্পত্তি বাজেয়াপ্তের করার নির্দেশ দেবে আদালত।
- মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিক্ষোভের সময়ে এক মহিলা সাংবাদিকের শ্লীলতাহানির অভিযোগ উঠেছে দিল্লি পুলিশের এসিপি বিবেক ভগতের বিরুদ্ধে। তা নিয়ে বিতর্কের মধ্যেই ভুয়ো খবর এবং ভিডিয়ো ছড়ানোর অভিযোগে এক ইউটিউবারকে গ্রেপ্তার করল দিল্লি পুলিশ। তাদের অভিযোগ, পুলিশকর্তার হাতে সাংবাদিকের শ্লীলতাহানির যে ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে, তা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি করা হয়েছে। ধৃত ইউটিউবার, বছর চব্বিশের নাদিম আহমেদ এই কাজের সঙ্গে জড়িত।
- ‘হোম গার্ড ছাড়া আর কোনও নিরাপত্তা নেই’, সেই কারণে নিরাপত্তা চেয়ে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দ্বারস্থ হয়েছিলেন কলকাতা হাইকোর্টের। আজ সেই মামলার শুনানিতে সেই মামলায় রাজ্যের কাছে রিপোর্ট চাইল আদালত। বিচারপতি কৃষ্ণা রাও রিপোর্ট চেয়ে পাঠালেন রাজ্যের কাছে। ১৩ অক্টোবর পরের শুনানি।
- বুথ পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান। সোনাচূড়া জলপাইয়ে বিক্ষোভের মুখে পড়েন তিনি।
- অন্যদিকে, রেজিনগরের বিজেপি প্রার্থী শাখারভ সরকারকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে।
- নন্দীগ্রাম ও রেজিনগরের উপনির্বাচন নিয়ে রাজ্য সরকারকে তোপ দাগলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। তাঁর অভিযোগ, ‘নির্বাচনের নামে প্রহসন হলো।’ এই ইস্যুতে -SIR-এর প্রসঙ্গ টেনে কেন্দ্রীয় সরকাকেও আক্রমণ করেন তিনি।
- বীরভূমের রামপুরহাট-২ ব্লকের তারাপীঠ থানা এলাকার বুধিগ্রাম গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন ঘিরে হয়ে গেল ধুন্ধুমারকাণ্ড। হল ব্যাপক বোমাবাজিও।
- প্রয়াত বর্ষীয়ান রবীন্দ্রসঙ্গীত শিল্পী বিভা সেনগুপ্তের। মঙ্গলবার সকালেই কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন এই গুণী শিল্পী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর।
- লাইসেন্স ছাড়া কোনও পশুপাখি বিক্রি করা যাবে না। স্পষ্ট নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের। লাইসেন্স কোন ব্যবসায়ীদের রয়েছে, সেই সব রিপোর্ট দেওয়ারও নির্দেশ হাইকোর্টের। অর্থাৎ বন্য প্রাণী সারাক্ষণ আইন মেনেই গ্যালিফ স্ট্রিটের ফুটপাথে ব্যবসা করা যাবে।
- মঙ্গলবার ভোরে দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের মালিগাঁও গ্রাম পঞ্চায়েতের লোহাগঞ্জ পঞ্চনগর এলাকায় ২৫ জন বাংলাদেশিদের প্রথমে আটকে রেখে বিএসএফ ও পুলিশকে খবর দেয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে কুশমন্ডি থানার পুলিশ ও স্থানীয় বিএসএফ জওয়ানরা। জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় বিএসএফ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।
-
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিয়ে বিতর্কের মাঝেই আজ, এক্স মাধ্যমে সুব্রত গুপ্ত ও মনোজ আগরওয়ালের ছবি পোস্ট করে বার্তা দেন মহুয়া মৈত্র। ওই পোস্টে তিনি লিখেছেন, ‘এরাই বাংলার এসআইআরের সবথেকে বড় কারিগর। সব ধরনের অবৈধ কাজ করেছেন এরা। এরা কেউ বাঁচতে পারবে না।’
-
মহুয়ার পোস্ট দেখেই তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার হুঁশিয়ারি দিয়েছেন মনোজ আগরওয়াল। ‘ভিত্তিহীন অভিযোগ’ বলে দাবি করে মনোজ আগরওয়াল বলেন, “এনাফ ইজ এনাফ। লিগাল টিমের সঙ্গে কথা বলে ডিফেমেশন কেস (মানহানির মামলা) করা হবে। সিইও কখনই কোনও নাম যুক্ত করতে বা বাদ দিতে পারে না।” তিনি আরও মনে করিয়ে দিয়েছেন যে, যে সব নাম বাদ গিয়েছিল, তা মূলত মৃত, স্থানান্তরিত, ভুয়ো, অনুপস্থিত বা ভুয়ো ভোটারদের নাম। পরবর্তীতে সুপ্রিম কোর্ট জুডিশিয়াল অফিসারদের দায়িত্ব দেয় বলেও উল্লেখ করেছেন মনোজ আগরওয়াল।

Be the first to comment