রোজদিন ডেস্ক :
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ আগামী দশ অক্টোবর মহালয়ার দিন রাজ্য সরকার আয়োজিত দুর্গা পুজো নিয়ে অনুষ্ঠানে আসছেন না৷ সূত্রের খবর, নবান্নে এই বার্তা এসেছে। এতে কিছুটা হলেও ক্ষুণ্ণ মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকার। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী না আসায় এই মেগা ইভেন্ট কাট ছাঁট করা হতে পারে বলে জানা যায়।
রাজ্যে এবার প্রথম ক্ষমতায় এসে দুর্গা পুজোর উদ্বোধনী অনুষ্ঠান মহা সমারোহে করার পরিকল্পনা করেছিল রাজ্য সরকার। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী কে আমন্ত্রণ করা হয়। প্রথম দিকে সব কিছু ঠিক থাকলেও ওঁরা দুজন আসতে পারবেন না বলে খবর এসেছে। তবে অনুষ্ঠান বাতিল হচ্ছে না। সম্ভবত কিছু কাটছাঁট হতে পারে।
সূত্রের খবর, রাজ্যপাল আর এন রবি, মুখ্যমন্ত্রী ও তাঁর মন্ত্রিসভার সব সদস্য রা সহ রাজ্যের বহু বিশিষ্ট ব্যক্তি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন৷ বিজেপির নেতাদের ও থাকার কথা।
তবে মহালয়ার দিন না এলেও স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ একাধিক দুর্গা পুজো উদ্বোধনে আসতে পারেন বলে জানা গেছে। অন্য কেন্দ্রীয় মন্ত্রীরা ও পুজোর সময় রাজ্যে আসতে পারেন।
প্রাক্তন সরকারের আমলে বিজেপি নেতা সজল ঘোষের পুজোয় মূলত বিজেপি নেতা মন্ত্রীরা আসতেন।
পালাবদলের পর এবার কলকাতা সহ রাজ্যের বহু পুজো কমিটির ও হাতবদল হয়েছে। বহু বড় পুজোয় প্রাক্তন সরকারের আমলে থাকা নেতা মন্ত্রীদের বাদ দিয়ে বর্তমান শাসক দলের নেতা, জন প্রতিনিধিরা এসেছেন।
রাজ্য সরকার, বিশেষত মুখ্যমন্ত্রীর উদ্যোগে মহালয়ার দিন ইডেনে দুর্গা পুজো উপলক্ষে মেগা ইভেন্টের আয়োজন করা হয়েছিল,প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী না আসার খবরে তা কিছুটা ম্লান হলেও উৎসাহ উদ্দীপনার কমতি থাকবে না বলে শাসক দল মনে করে।

Be the first to comment