আরও ১২

Spread the love
  1. সকাল সাতটা থেকে রাজ্যের দুই কেন্দ্র নন্দীগ্রাম ও রেজিনগরে কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ।
  2. নন্দীগ্রামের ৩২৩টি বুথ। ভোটার ২ লক্ষ ৬৬ হাজার ৪১৯ জন। কেন্দ্রীয় বাহিনী রয়েছে ৩৭ কোম্পানি। রাজ্য পুলিশ রয়েছে ৭০০।
  3. রেজিনগর উপনির্বাচনে ১৫ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। ভোটার ২ লক্ষ ৫৬ হাজার ৫৪৬ জন। মোতায়েন রয়েছে ৩৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
  4. বেলা ১১টা পর্যন্ত নন্দীগ্রামে ভোট পড়েছে ৪৩.৯৫ শতাংশ। আর রেজিনগরে ৩৮.৭১ শতাংশ।
  5. ভোটের দিন সকালে রেজিনগরে গ্রেফতার বিধায়ক হুমায়ুন কবীর। নন্দীগ্রামে গ্রেফতার কংগ্রেসের ব্লক সভাপতি।
  6. উপনির্বাচন বাতিলের দাবিতে রেজিনগর থানায় অনুগামীদের নিয়ে অবস্থানে কংগ্রেস প্রার্থী।
  7. বুথ ধরে ধরে রিগিংয়ের অভিযোগ জানিয়ে কমিশনকে চিঠি দিলেন রেজিনগরের মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রার্থী রবিউল আলম চৌধুরি।
  8. মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার নন্দীগ্রামে ভোট দিলেন শুভেন্দু অধিকারী।
  9. আমি রেকর্ড ভোটে জিতেছিলাম, এবারও নন্দীগ্রামে বিজেপি রেকর্ড ভোটে জিতবে, বললেন মুখ্যমন্ত্রী।
  10. মঙ্গলবার দিল্লিতে ইন্ডিয়া জোটের পূর্ব নির্ধারিত প্রতিবাদ মিছিল শুরু। সংসদ ভবনের মকরদ্বার থেকে নির্বাচন সদন অভিমুখে ইন্ডিয়া জোটের অভিযান শুরু। গণতন্ত্র বাঁচাও লেখা ব্যানার, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে শ্লোগানে সরগরম গোটা এলাকা।
  11. আজকের এই অভিযানে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ বিশিষ্ট নেতারা আছেন। আকাশবাণী ভবনের সামনে এই মিছিল আটকে দিলে রাহুল, প্রিয়াঙ্কা আকাশবাণী ভবনের পিছনের ফটকের দিকে চলে যান।
  12. ডিএমকে ও আপ এই কর্মসূচিতে অংশ নেয়নি। রয়েছে তৃণমূল সহ বাকি শরিকরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*