Modi 25 Years : মোদির মন্ত্রিত্ব জীবনের ২৫ বছর পূর্তিতে কৃষ্ণনগরে ‘বিকশিত ভারত সংকল্প সেবা জ্যোতি যাত্রা’

Spread the love

রমিত সরকার, নদীয়া :

দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিত্ব জীবনের ২৫ বছর (Modi 25 Years) পূর্তি উপলক্ষে নদীয়া জেলা বিজেপির উদ্যোগে কৃষ্ণনগরে আয়োজিত হল বিশেষ অনুষ্ঠান ‘বিকশিত ভারত সংকল্প সেবা জ্যোতি যাত্রা’। বুধবার কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরির ময়দানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দীর্ঘ রাজনৈতিক ও প্রশাসনিক জীবনের ২৫ বছর পূর্তিকে কেন্দ্র করে দলের তরফে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে বিজেপির পক্ষ থেকে জানানো হয়।

অনুষ্ঠানকে ঘিরে এদিন কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরির ময়দানে বিজেপি কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দলের কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্বের পাশাপাশি নদীয়া জেলার বিভিন্ন স্তরের নেতৃত্ব, জনপ্রতিনিধি এবং প্রশাসনিক কর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দীর্ঘ রাজনৈতিক পথচলা, তাঁর প্রশাসনিক কর্মকাণ্ড এবং দেশের উন্নয়নের লক্ষ্যে নেওয়া বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যে কেন্দ্রের বিভিন্ন কর্মসূচি ও ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরা হয় বিজেপির নেতৃত্বের বক্তব্যে।

অনুষ্ঠানের পর কৃষ্ণনগর শহরে একটি পদযাত্রার আয়োজন করা হয়। দলীয় কর্মী-সমর্থকদের অংশগ্রহণে পদযাত্রাটি কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরির ময়দান থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা অতিক্রম করে কৃষ্ণনগর প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।

পদযাত্রাকে কেন্দ্র করে শহরে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। বিজেপির পতাকা ও দলীয় স্লোগানে মুখরিত হয়ে ওঠে পদযাত্রার পথ। কর্মসূচির মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২৫ বছরের মন্ত্রিত্বকাল এবং ‘বিকশিত ভারত’-এর বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয় বলে বিজেপির তরফে দাবি করা হয়েছে।

এদিনের কর্মসূচিতে বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্বের পাশাপাশি জেলার বিভিন্ন স্তরের নেতা-কর্মী, বিধায়ক এবং প্রশাসনিক কর্তারা উপস্থিত ছিলেন। পদযাত্রা কৃষ্ণনগর প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হওয়ার মধ্য দিয়ে এদিনের কর্মসূচির সমাপ্তি ঘটে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*