Eden gardens এ দুর্গা পুজোর বর্ণময় সূচনা হোল

Spread the love

রোজদিন ডেস্ক: শনিবার এক বর্ণময় অনুষ্ঠানে দেবীপক্ষে রাজ্যে দুর্গাপুজোর সূচনা হোল।। পালাবদলের পর এই প্রথম পুজো নিয়ে বিভিন্ন মহলে কৌতূহল ছিল। ঘড়ির কাঁটায় তখন বিকেল পেরিয়ে সন্ধ্যার দিকে এগিয়ে চলেছে। পশ্চিম আকাশে সূর্য অস্তাচলে। ধুতি, গেরুয়া ধাঁচের পাঞ্জাবিতে শোভিত মুখ্যমন্ত্রী, তসরের চওড়া লাল পাড় সাদা শাড়িতে সজ্জিত পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল, তসলিমা নাসরিন সহ বিশিষ্ট দের নিয়ে রেড রোড থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়। পথ জুড়ে ছিল বঙ্গ সংস্কৃতির একাধিক বর্ণময় অনুষ্ঠান।

চারিদিকে মায়াবী আলোর বিচ্ছুরণের মাঝে ইডেন গার্ডেন আজ যেন প্রকৃত অর্থেই স্বর্গোদ্যান হয়ে উঠেছিল।।সেখানে প্রদীপ জ্বেলে অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যপাল আর এন রবি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার সহ বহু বিশিষ্ট ব্যক্তি সেখানে উপস্থিত ছিলেন। রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সঙ্ঘ, ইসকন, গৌড়ীয় মঠ প্রমুখ ধর্মীয় সংস্থার প্রতিনিধি রা ও এই বর্ণময় অনুষ্ঠানে যোগ দেন।

তিন হাজার ঢাকের বাদ্যধ্বনি, শঙ্খধ্বনি তে মুখরিত বাতাবরণে তিন হাজার ড্রোনের আলোকচ্ছটায় সন্ধ্যার আকাশে মা দুর্গার অপরূপ ছবি ফুটে ওঠে। এক অসামান্য মুগ্ধতায় ভরে ওঠে শারদ সন্ধ্যা।
পিতৃ পক্ষ না, দেবী পক্ষেই মা দুর্গার বোধন হবে বলে আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এইদিন এক মায়া সন্ধ্যায় মায়ের আগমন সূচিত হোল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*