MEGA FOOTBALL SHOW: বাংলার মাটিতে ফের আন্তর্জাতিক ফুটবলের স্বাদ

বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ লেজেন্ডস ম্যাচের পরিকল্পনা

Spread the love

রোজদিন ডেস্ক : দুর্গাপুজোর পর রাজ্যে টানা আন্তর্জাতিক মানের অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করেছে রাজ্য সরকার। অক্টোবরের শুরুতেই যুবভারতী ক্রীড়াঙ্গনে ব্রাজিল ও উরুগুয়ের প্রীতি ম্যাচের পর এবার বিশ্ব ক্লাব ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল এফসি বার্সেলোনা লেজেন্ডস ও রিয়াল মাদ্রিদ লেজেন্ডস-এর প্রীতি ম্যাচ আয়োজনের প্রস্তুতি চলছে। সম্ভাব্য দিন আগামী ২৫ নভেম্বর, স্থান বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন। এই নিয়ে এদিন মুখ্যমন্ত্রী, জানান, রাজ্যে আন্তর্জাতিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সংখ্যা বাড়িয়ে পর্যটন, বিনিয়োগ এবং অর্থনীতিকে আরও গতিশীল করাই সরকারের লক্ষ্য। তাঁর দাবি, সম্প্রতি ব্রাজিল, উরুগুয়ে ম্যাচ সফলভাবে আয়োজনের পর এবার আরও বড় আন্তর্জাতিক ফুটবল ইভেন্ট আয়োজনের পথে এগোচ্ছে রাজ্য।

শুধু ফুটবল নয়, আগামী কয়েক মাসে একাধিক বড় কর্মসূচিরও পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৮ ও ৯ জানুয়ারি প্রবাসী ভারতীয়দের সম্মেলন, ১৬ থেকে ২৪ জানুয়ারি ব্রিগেডে এক হাজার কুণ্ডীয় যজ্ঞ, ২৯ জানুয়ারি ১০ লক্ষ গীতা পাঠ, ২৭ থেকে ৩১ জানুয়ারি ওয়ার্ল্ড এনার্জি উইক এবং ১৬ ডিসেম্বর দার্জিলিংয়ে রাজ্য পুলিশের উদ্যোগে মেলোডি উৎসব। রাজ্য সরকারের আশা, এই ধারাবাহিক আন্তর্জাতিক ও বৃহৎ আয়োজন পশ্চিমবঙ্গকে দেশ-বিদেশের পর্যটক ও বিনিয়োগকারীদের কাছে আরও আকর্ষণীয় গন্তব্য হিসেবে প্রতিষ্ঠিত করবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*