রোজদিন ডেস্ক: নিজের প্রাণ বিপন্ন করে ইস্রায়েলের যাত্রীদের প্রাণ রক্ষার জন্য আগেই ফ্লাইদুবাই এর অসমসাহসী পাইলট স্মিত মচ্ছর কে ধন্যবাদ, অভিনন্দন জানিয়েছেন তিনি। ইস্রায়েলের স্বাধীনতা দিবসে মশাল জ্বালানোর জন্য তাঁকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার ওই অনুষ্ঠানে উপস্থিত থেকে মশাল জ্বালানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও আমন্ত্রণ জানালেন তিনি। এইদিন সমাজ মাধ্যমে নেতানিয়াহু জানান, তাঁর বন্ধু,ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তিনি কথা বলেছেন,উনি তাঁর আমন্ত্রণ কে স্বাগত জানিয়েছেন ও দুই দেশের সুদীর্ঘ সম্পর্কে আলোকপাত করেছেন। মোদিজী তাঁকে ধন্যবাদ জানান ও স্থলে, আকাশে সন্ত্রাসবাদের বিরুদ্ধে একসঙ্গে লড়াই এর কথা বলেন। চলতি মাসের প্রথম দিকেই ইস্রায়েলের রাষ্ট্র পতি আইজ্যাক হারযোগ স্মিত মচ্ছর কে সে দেশের সম্মান গ্রহণের জন্য আমন্ত্রণ জানান। এবার ইস্রায়েলের প্রধানমন্ত্রী ও ভারতের প্রধানমন্ত্রী কে ওই অনুষ্ঠানে যাওয়ার আমন্ত্রণ জানালেন।

Be the first to comment