SEXUAL CRIME: তৃণমূল আমলের দুই প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ

Spread the love

প্রতিবেদন: নানা আর্থিক দুর্নীতির পর এবার বিস্ফোরক অভিযোগ উঠল মমতা বন্দ্যোপাধ্যায় আমলের দুই মন্ত্রীর বিরুদ্ধে। সূত্রের খবর, তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ইন্দ্রনীল সেন ও শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসুর বিরুদ্ধে এমনই অভিযোগ জানিয়ে জাতীয় মহিলা কমিশনের দ্বারস্থ হয়েছেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের কয়েকজন মহিলা কর্মী। তাদের অভিযোগ, এই দু’জন মিলে যৌন শোষনের সংস্কৃতি তৈরি করেছিলেন দফতরে। ওই মহিলাদের চাকরি থেকে ছাঁটাই করা ও বদলি করার মতো নানা ভয় দেখিয়ে তাদের যৌন হেনস্তা করা হয় বলেই অভিযোগ। প্রভাবশালী মন্ত্রীদের ভয়ে এতদিন তারা সব সহ্য করে চুপ ছিলেন। কিন্তু পালাবদলের পরই তারা জাতীয় মহিলা কমিশনে ঘটনার বিস্তারিত জানিয়ে ন্যায় বিচারের দাবি জানিয়েছেন। তবে এই ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ বলেন৷ এই বিষয়ে তাঁর কিছু জানা নেই। যদি সত্যি কোনও অপরাধ হয়ে থাকে তাহলে যা হওয়ার তাই হবে। তবে দেখতে হবে অভিযোগের পিছনে রাজনৈতিক উদ্দেশ্য বা পরামর্শ ছিল কিনা। সূত্র মারফত আরও জানা গিয়েছে, অভিযোগকারী তিন মহিলা সরকার নিয়ন্ত্রিত ওয়েবেলের অস্থায়ী কর্মী হিসেবে কর্মরত। দুই মন্ত্রী ছাড়াও মমতা আমলের কয়েকজন শীর্ষকর্তার বিরুদ্ধেও তারা এই একই অভিযোগ এনেছেন। রাজ্য পুলিশের ডিজি ও জাতীয় মহিলা কমিশনে লেখা চিঠিতে তাদের দাবি, ভয় দেখিয়ে তাদের যৌন শোষণ চালানো হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*