রোজদিন ডেস্ক :
বাজির উৎসবে ফুলঝুরি ছিল তাঁর সব থেকে প্রিয়। নিরাপদ এই ফুলঝুরি, গণেশের মূর্তিতে দীপ জ্বালানোর মধুর স্মৃতি মন্থন করে জানালেন কংগ্রেস শীর্ষ নেত্রী সোনিয়া গান্ধী। কন্যা প্রিয়াঙ্কা, নাতনি মিরায়ার সঙ্গে এই স্মৃতি ভাগ করে নেন তিনি। জানান, তখন দিল্লির আকাশ নীল ছিল, এত দূষণ ছিল না। চাঁদনি চক থেকে বাবা রাজীব গান্ধী বাজি আনতেন, মনে আছে প্রিয়াঙ্কার।
ছোট্ট এই সব মধুর মুহুর্ত স্মরণ করে দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানালেন কংগ্রেস শীর্ষ নেত্রী সোনিয়া গান্ধী।

Be the first to comment