- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘পুলিশকে খোলা হাত দিয়েছি। যা প্রয়োজন তাই করবেন। তাই হচ্ছে। ধর্ষক, অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি এই রাজ্যে কোনও স্থান নেই।’
- কালীঘাটের অশান্তির ঘটনায় যে চারটি এফআইআর হয়েছে, তার মধ্যে একটিতে নাম রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তিনজনকে গ্রেফতারও করা হয়েছে।
- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিঘায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “ভিডিয়ো দেখে, চিহ্নিত করেই গ্রেফতার করছে পুলিশ।” তাঁর দাবি, ওই দিন যাঁরা অশান্তির ঘটনায় যুক্ত ছিলেন, তাঁরা আদতে ওই এলাকার লোকই নন।
- রাতে শব্দবাজির তাণ্ডবের অভিযোগ। অভিযোগ পেয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, রাত ১০ টার পর কিছু বাজি ফেটেছে ঠিকই, তবে তার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থাও নিয়েছে।
- টালিগঞ্জের বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারীর দাবি, এবার শব্দবাজি অনেক কম ফেটেছে। তাঁর বাড়ির পোষ্যরা কম ভয় পেয়েছে।
- কালীপুজোর রাতে সরশুনায় চলল গুলি। জানা গিয়েছে, ২ রাউন্ড গুলি চালানো হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
- পর পর তিনটি কালীমন্দিরে হানা দিয়ে সর্বস্ব লুট করে নিয়ে পালাল দুষ্কৃতীরা। রবিবার রাতে পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর ছাতনির এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পূর্বস্থলী থানার পুলিশ।
- ট্রাকের কেবিন থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের কাঁকসা থানার অন্তর্গত রাজবাঁধ এলাকায় ১৯ নম্বর জাতীয় সড়কে।
- দুর্গাপুরে পিসিবিএল বস্তিতে একটি প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড। সোমবার বিকেলে এই অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায়। সোমবার বিকেলে ওই গোডাউনে আগুন লাগে।
- লোহার রড, শাবল দিয়ে পিটিয়ে এক যুবককে খুনের অভিযোগে চাঞ্চল্য ছড়াল। সোমবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়নগর থানা এলাকার উত্তর দুর্গাপুরের মুচিপাড়া এলাকায়। জানা গিয়েছে, মৃত যুবকের নাম আব্দুল রাজ্জাক শেখ (৩৬)।
- রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে ভাঙড়ে ISF ও BJP কর্মীদের মধ্যে সংঘর্ষ। ঘটনায় দু’পক্ষের একাধিক কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।
- দীপাবলির রাতে হাওড়ার লিলুয়ার পঞ্চাননতলা বাজারে হঠাৎই ভয়াবহ আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেল ৬টি দোকান। প্রাথমিক অনুমান, দীপাবলির রাতে বাজি থেকেই এই আগুন লেগেছে।
- দিওয়ালির পরের দিন গুরুগ্রামে দাঁড়িয়ে থাকা গাড়ির ভিতর থেকে যুবকের গুলিবিদ্ধ দেহ উদ্ধার। সোমবার সকালের ঘটনায় গুরুগ্রামের পাতৌদি এলাকায় সিধ্রাওয়ালি গ্রামের বাস স্ট্যান্ডে প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে।
- লখনৌয়ে আগ্রা এক্সপ্রেসওয়েতে যাত্রিবাহী বাস উল্টে পড়ে গেল রাস্তার ধারের পাশে ৪০ ফুট গভীর খাদে। সোমবার সকালে দুর্ঘটনা। মৃত বাসের এক যাত্রী। গুরুতর জখম হয়েছেন ৪০ জন।
- ট্রাক্টর-ট্রলি উল্টে উত্তরপ্রদেশের চিত্রকূটে এক শিশু-সহ চার পুণ্যার্থীর মৃত্যু। গুরুতর জখম ১২ জন। পুলিশ জানায়, রবিবার গভীর রাতে ঝাঁসি-মির্জাপুর জাতীয় সড়কে রায়পুরা থানা এলাকার রামনগর টাউনে দুর্ঘটনা।

Be the first to comment