Rahul Gandhi :পাঁচ মিনিটে প্রমাণ করবেন কে দেশবিরোধী! মোদিজীকে চ্যালেঞ্জ

Spread the love

রোজদিন ডেস্ক: পাঁচ মিনিট সময় দিলেই তিনি প্রমাণ করে দেবেন কে দেশবিরোধী? আর কে তা নয়। কে বিদেশি মদতপুষ্ট আর কে তা নয়।
সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশ্যে ফের এই চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধী। সমাজ মাধ্যমে এই প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী কে সরাসরি তাঁর সঙ্গে বিতর্কে ফের আহবান জানিয়েছেন তিনি।
রবিবার বস্তারে জওয়ান দের সঙ্গে দেওয়ালি পালন করতে গিয়ে তাঁর ভাষায় “দিমাগি নকশাল “দের নিশানা করে তোপ দাগেন প্রধানমন্ত্রী।
এর পালটা রাহুল গান্ধী এইদিন জওয়ান দের উদ্দেশ্য করে লেখেন, প্রিয় সি আর পি এফ দের দেখেই বোঝা যাচ্ছিল, প্রধানমন্ত্রীর মিথ্যা চারে তাঁরা বিশ্বাসী না। প্রধানমন্ত্রী তাঁর সঙ্গে সরাসরি বিতর্কে বসলেই সব পরিস্কার হয়ে যাবে বলে তিনি দৃঢ় ভাবে জানিয়ে দেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*