CHAT PUJA: রবীন্দ্র সরোবরে ছট, চাপে পড়ে পিছু হঠল প্রশাসন

Spread the love

প্রতিবেদন: রবীন্দ্র সরোবরে ছট পুজো নিয়ে চাপের মুখে এবার পিছু হঠল রাজ্য সরকার। গ্রিন ট্রাইব্যুনালের রায়ে দীর্ঘদিন ধরেই পরিবেশের কারণে রবীন্দ্র সরোবরে ছট পুজো নিষিদ্ধ করা হয়েছে। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রায় জোর করেই সরোবরে ছট পুজোর অনুমতি দিয়েছিল। কিন্তু আদালতের চাপে পরে তারা সরে আসে। বন্ধ হয় রবীন্দ্র সরোবরে ছট পুজো। কিন্তু পালাবদলের পর ফের ছট পুজো করতে উদ্যোগী হন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি উদ্যোগ নিতেই ফের পরিবেশপ্রেমীরা তার কড়া বিরোধীতা করেন। শুরু হয় বিতর্ক। অবশেষে চাপে পড়ে সরোবরে ছট পুজো থেকে সরে এল রাজ্য প্রশাসন। মঙ্গলবার পুরমন্ত্রী এক ভিডিয়ো বার্তায় স্বীকার করে নেন, সরোবরে ছট পুজো হলে পরিবেশগত সমস্যা হতে পারে। সরোবরের জল দূষণের পাশাপাশি মাছেদের সমস্যা হয়। এছাড়া ছট উপলক্ষে প্রচুর বাজি পোড়ানো হয়। তাতে ওই এলাকার জীববৈচিত্রেরও সমস্যা রয়েছে। বাজির শব্দে পাখিদের সমস্যা হয়। তিনি দাবি করেন, প্রথমে সরকার সিদ্ধান্ত নিলেও গোটা পরিস্থিতি বিবেচনা করে সরোবরে ছট পুজো পালনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*