প্রতিবেদন: এই প্রথমবার প্রবাসী ভারতীয় দিবসে প্রবাসীদের নিয়ে সম্মেলন আয়োজিত হতে চলেছে বাংলায়। বুধবার ঝটিকা সফরে দিল্লি এসে সেই সম্মেলনের অফিসিয়াল লোগো ও ওয়েবসাইটের উদ্বোধন করলেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী বছর অর্থাৎ ২০২৭-এর ৭ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত প্রবাসী ভারতীয় দিবসের আয়োজন করা হয়েছে। ওয়েবসাইট উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী এদিন বলেন, এবার পশ্চিমবঙ্গকে বেছে নিয়েছে বিদেশমন্ত্রক। তার জন্য গোটা বাংলা গর্বিত। বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর বলেন, কলকাতা শুধু ভারতীয় সংস্কৃতির ঐতিহ্য বহন করে না, প্রবাসী ভারতীয়দের জীবনেও কলকাতা তথা বাংলার অবদান রয়েছে। আগামী ৭ জানুয়ারি এই সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। থাকবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। প্রবাসী ভারতীয় সম্মান প্রদান করবেন তিনি।

Be the first to comment