রোজদিন ডেস্ক :
কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধী ভাই ফোঁটা উপলক্ষে আজ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। ভাই বোনের স্নেহ ভালোবাসার অটুট বন্ধন চিরন্তন বলে জানান।
বোন প্রিয়াঙ্কার সঙ্গে রাহুল গান্ধীর সুন্দর সম্পর্কে র কথা সুবিদিত।
আজ তিনি সব ভাই বোনের সম্পর্ক অটুট রাখার ওপর গুরুত্ব দেন।
কালীপুজো, দীপাবলির পর আজ ভাইফোঁটা উৎসবে এই রাজ্য সহ সারা দেশ মেতে উঠেছে।
সারা বছর কাজের মধ্যে থাকা ব্যস্ত ভাই ও বোন রা আজ সময় বার করে এই উৎসব পালন করছেন।
শোভনদেব চ্যাটার্জি, রুদ্রনীল ঘোষ, দিলীপ ঘোষ, রাহুল সিনহা, লকেট চ্যাটার্জি সহ বিশিষ্ট রাজনীতিক দের কাছে এই দিনটি বিশেষ আনন্দের।
হৈমন্তী শুক্লা সহ সংস্কৃতি জগতের প্রতিনিধি রা ও আজ সব কাজ ফেলে ভাইদের ফোঁটা দেওয়া, তাঁদের আপ্যায়নে ব্যস্ত হয়ে উঠেছেন।

Be the first to comment