Ex Vice President জগদীপ ধনকর অসুস্থ

Spread the love

রোজদিন ডেস্ক : 
প্রাক্তন উপ রাষ্ট্রপতি জগদীপ ধনকর আজ প্রাতঃভ্রমণে বেরিয়ে আচমকা সংজ্ঞাহীন হয়ে পড়ে যান। বেশ কিছুক্ষণ তাঁর জ্ঞান ছিল না। নিরাপত্তারক্ষীরা তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। তাঁকে দিল্লির এইমসে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা তাঁর পরীক্ষা নিরীক্ষা করেছেন। এর আগেও তিনি বেশ কয়েকবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন।
উপ-রাষ্ট্রপতি হওয়ার আগে পশ্চিম বঙ্গের রাজ্যপাল ছিলেন জগদীপ ধনকর।

তখন রাজ্যে তৃণমূলের সরকার। প্রাক্তন মুখ্যমন্ত্রী ও তাঁর মন্ত্রীদের সঙ্গে তাঁর কাজিয়া লেগেই থাকত। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি তাঁকে “পদ্মপাল” তকমা দিয়েছিলেন।
তাঁর অসুস্থতার খবরে এখানেও অনেকে উদ্বিগ্ন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*