দশে দশ

Spread the love
  1. অশ্বিনী বৈষ্ণব জানান, দেশের ইতিহাস ও ইতিহ্যের সংরক্ষণ, মেট্রো সম্প্রসারণ, কৃষকদের আর্থিক সহায়তা, মুদ্রা যোজনার মেয়াদ বৃদ্ধি এবং স্ট্যান্ড আপ ইন্ডিয়া প্রকল্পের জন্য মোট ৭৭,১০১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
  2. স্বাস্থ্য পরিষেবাকে সচল রাখতে এবার  অস্থায়ীভাবে ডাক্তার নার্সিং স্টাফ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে। স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানান, গ্রামীণ হাসপাতালে বহু শূন্য পদ রয়েছে। ফলে ডাক্তার নার্সিং স্টাফ এবং স্বাস্থ্য কর্মীদের, স্বাস্থ্য পরিষেবাকে সচল রাখতে অস্থায়ী রূপে নিয়োগ প্রক্রিয়া দ্রুত ত্বরান্বিত করা হবে।
  3. শারদ্বত মুখোপাধ্যায় জানিয়েছেন, “হেলথ রিক্রুটমেন্ট বোর্ড নতুনভাবে গঠিত হয়েছে।” তাঁর অভিযোগ, পূর্বতন সরকারের এই বোর্ডে থাকতেন রাজনৈতিক ব্যক্তিত্বরা। চেয়ার বিশেষে তৈরি হয়েছে নতুন সরকারের হেলথ রিক্রুটমেন্ট বোর্ড। দুর্নীতি মুক্ত হেলথ রিক্রুটমেন্ট বোর্ড।
  4. প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। পরিবার সূত্রের খবর, বুধবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে রাত ৮টা ৩৫ মিনিটে মারা যান তিনি। বেশ কিছুদিন ধরে গুরুতর অসুস্থ ছিলেন তিনি।
  5. সকালে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে বুলডোজার। ভেঙে ফেলা হল কালীঘাটের বাড়ির সামনে অস্থায়ী ছাউনি। কালীঘাট রোডে ফুটপাথ দখল করে শেড তৈরির অভিযোগ। বেআইনি ভাবে রাস্তা দখল করে রাখা ছাউনি খুলতে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে পুরসভার অভিযান।
  6. সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠল সিকিমের গ্যাংটক ও সংলগ্ন এলাকা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৯। সূত্রের খবর, কম্পনের কেন্দ্রস্থল গেইজিং। শনিবার ভোরে আচমকা মাটি কেঁপে ওঠায় ঘুম ভেঙে যায় স্থানীয় বাসিন্দাদের।
  7.  ভোররাতে ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গের জলপাইগুড়ি-সহ বিস্তীর্ণ এলাকা। বৃহস্পতিবার  ভোর ৪টা ৩৫ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয় বলে জানা গিয়েছে।
  8. চলতি সপ্তাহের শেষ থেকেই রাত ও ভোরের দিকে অনুভূত হতে পারে শীতের হালকা পরশ। সোমবারের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় রাতের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। অন্যদিকে, উত্তরবঙ্গের পার্বত্য ও সংলগ্ন জেলাগুলিতে রাতের তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত নামার সম্ভাবনা রয়েছে। এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের।
  9. নদিয়ার ফুলিয়ার একটি প্রতিমা নিরঞ্জন করতে গিয়ে ঘটল বিপত্তি। জেনারেটরের সঙ্গে চুল জড়িয়ে গুরুতর আহত হলেন এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়া পেট্রোল পাম্প সংলগ্ন সার্ভিস রোডে।
  10.  বিহারের ঔরঙ্গাবাদে নাগর থানা এলাকায় জাতীয় সড়কে বৃহস্পতিবার সকালে স্করপিও গাড়ির সঙ্গে ট্রাকের মুখোমুখি ধাক্কা লাগে। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম রাজকুমার চৌহান (৪৮), তাঁর ছেলে রীতেশ কুমার (৮) এবং রাজকুমারের শ্বশুর ভগবান দাস (৬৮)। জখম হয়েছেন রাজকুমারের স্ত্রী কিরণ কুমারী এবং রাজুমারের ভাই নীতীশ। সকলেই মুম্বই থেকে স্করপিও গাড়িতে নওয়াদা জেলার সালেমপুরের গ্রামের বাড়ি ফিরছিলেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*