LOCAL TRAIN SERVICE: রেল লাইনে ফাটল, সাতসকালেই বন্ধ হল শিয়ালদহ-হাসনাবাদ রুটে ট্রেন চলাচল

Spread the love

প্রতিবেদন: বসিরহাটের ভ্যাবলা হল্ট স্টেশনে রেল লাইনে ফাটল। যার জেরে বৃহস্পতিবার সাত সকালেই বন্ধ হল শিয়ালদহ-হাসনাবাদ রুটে ট্রেন চলাচল। গত প্রায় দেড় ঘণ্টা ধরে বন্ধ রয়েছে ট্রেন পরিষেবা। যার জেরে চরম বিপদে পড়েছেন নিত্যযাত্রীরা। কালীপুজো, দীপাবলি থেকে ভাইফোঁটার ছুটি কাটিয়ে এদিন সকাল থেকে ছিল কাজে ফেরার পালা। কিন্তু বৃহস্পতিবার সকাল থেকেই এই বিপত্তি। একেবারে পিক আওয়ার্সে ট্রেনে বিভ্রাট। রেলের তরফে জানান হয়েছে, বসিরহাটের ভ্যাবলা স্টেশনের রেল লাইনে ফাটল দেখা যায়। স্থানীয় এক ব্যক্তি প্রথম তা দেখতে পান। তড়িঘড়ি খবর দেওয়া হয় রেল দফতরে আধিকারিক ও জিআরপি-তে। সেই সময়ে ট্রেন ওই স্টেশনে ঢোকার কথা ছিল। তড়িঘড়ি প্ল্যাটফর্মে ঢোকার আগেই দাঁড় করানো হয় ট্রেন। এর ফলে ওই রুটের একাধিক স্টেশনে ট্রেন দাঁড়িয়ে যায়। দেড় ঘণ্টারও বেশি কেটে গিয়েছে, এখনও ট্রেন চালু করা যায়নি। এদিকে তৎপরতার সঙ্গে ফাটল মেরামতির কাজ চলছে। রেল কর্তৃপক্ষের আশা দ্রুত সমস্যার সমাধান হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*