Jayram Ramesh, স্বরাষ্ট্র মন্ত্রী কে তীব্র আক্রমণ

Spread the love

রোজদিন ডেস্ক: সংসদের স্বল্পকালীন অধিবেশন ডেকে ফের মহিলা বিল পাস করাতে চায় বিজেপি।
জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ এই কথা জানিয়ে বলেন,এবার তাদের হাতে অতিরিক্ত ১৫ থেকে ১৮ টি বেশি ভোট আছে। স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ কে তোপ দেগে তিনি বলেন, অন্য দলের সাংসদ ভাঙিয়ে এই বিল পাস করাতে চায় কেন্দ্র।। স্বরাষ্ট্র মন্ত্রী কে তিনি ধাপ্পাবাজি ও আস্ফালনের ওস্তাদ বলে মন্তব্য করেন।
বলেন, ওঁর বুলডোজার আগেও কাজ করেনি, আবার ও করবে না।
এইদিন বিকেলে অমিত শাহ কয়েকজন সাংবাদিক কে জানান,খুব শীঘ্রই সংসদের তিন দিনের অধিবেশন ডেকে এই সব বিল পাস করানো হবে। তাঁদের হাতে এবার আর ও বেশি সংখ্যক সাংসদ আছে বলে অমিত শাহ দাবি করেন। এই প্রেক্ষিতে জয়রাম রমেশ এই সব বলেন।
সূত্রের খবর, কংগ্রেসের সঙ্গে সম্পর্কে অবনমন হওয়ায় বিজেপি ডিএম কের সমর্থন পাওয়ার জন্য জোর চেষ্টা চালাচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*