দশে দশ

Spread the love
  1. এক সংবাদমাধ্যমের সম্মেলনে অংশ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রতি লিটারে প্রায় ৫০ টাকা পর্যন্ত বাড়াতে হত ডিজেলের দাম। কিন্তু কেন্দ্রীয় সরকার এর সম্পূর্ণ বোঝা সাধারণ নাগরিক ও কৃষকদের ওপর চাপিয়ে দেয়নি। তিনি জানান, সরকার ডিজেলের দাম প্রতি লিটারে মাত্র সাত টাকা বাড়িয়েছে এবং বাকি ৪৩ টাকার বোঝা নিজেরাই বহন করেছে, যার ফলে সরকারকে প্রতি মাসে প্রায় ১৪,০০০ কোটি টাকা লোকসান গুনতে হচ্ছে।
  2. পশ্চিমবঙ্গ আবাস যোজনায় ৭ লক্ষ উপভোক্তাকে দেওয়া হবে দ্বিতীয় কিস্তির ৬০ হাজার টাকা। আজ শুক্রবার নবান্ন সভাঘর থেকে এই প্রকল্পের টাকা উপভোক্তাদের হাতে তুলে দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
  3. অভিনেতা অমিতাভ বচ্চনের শাশুড়ি এবং অভিনেত্রী জয়া বচ্চনের মা ইন্দিরা ভাদুড়িকে ভোপালের পারুল হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
  4. বিষাক্ত ধোঁয়াশায় দমবন্ধ অবস্থা রাজধানী দিল্লির। শুক্রবার সকালে শহরের একাধিক এলাকায় বাতাসের গুণমান সূচক ৪০০ পেরিয়ে ‘ভয়াবহ’ পর্যায়ে পৌঁছেছে। এ দিন দিল্লির সামগ্রিক গড় AQI দাঁড়িয়েছে ৪০৩। সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি আইআইটি দিল্লি (৪৮৭) এবং চাঁদনি চকে (৪৭৬)।
  5. বরানগরে ২৬ বছরের তরুণী অঞ্জলি সাউ খুনের ঘটনায় তাঁর প্রেমিককে ভিন রাজ্যের রেলস্টেশনের বাইরে থেকে গ্রেপ্তার করে পুলিশ। বরানগর থানার এক সাব-ইনস্পেক্টরের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। সূত্রের দাবি, পাবজি খেলাকে কেন্দ্র করে বিবাদের জেরেই অঞ্জলিকে খুন করে পালিয়ে যায় সে।
  6. শুক্রবার সাতসকালে দুর্ঘটনার কবলে পড়ল বাংলা থেকে পুরীগামী বাস। ট্রাকের সঙ্গে মুখোমুখি ধাক্কা বাসের। ওডিশার জাজপুর জেলার বড়াচনা থানার কাছে ঘটেছে দুর্ঘটনাটি। বাসটিতে ছিলেন ৫৫ জন তীর্থযাত্রী। বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর।
  7. সিএবি-র একাধিক কমিটিতে হল ব্যাপক রদবদল। নতুন কমিটিগুলিতে জায়গা পেলেন পাঁচ বিজেপি নেতা ও বিধায়ক। ফিনান্স, ট্যুর অ্যান্ড ফিক্সচার, স্কুল এবং গ্রাউন্ড কমিটিতে তাঁদের অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে নতুন কমিটিগুলির কোনওটিরই চেয়ারম্যান করা হয়নি বিজেপির  কোনও নেতাকে।
  8. অর্ণব ও মুরাসুর পরে এ বার ঘূর্ণিঝড় ‘আখবান’ তৈরি হতে পারে বঙ্গোপসাগরেই। প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী, এই আশঙ্কা বাস্তবায়িত হলে মাত্র ১৮ দিনের ব্যবধানে বঙ্গোপসাগরে তৃতীয় ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। তবে আগের দুই ঘূর্ণিঝড়ের তুলনায় আখবানের শক্তি অপেক্ষাকৃত কম থাকতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।
  9. ফুলকপির দরদাম নিয়ে ক্রেতা–বিক্রেতার মধ্যে মারামারি। তার জেরে প্রাণ গেল ৪২ বছরের ক্রেতা তারক বর্মনের। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের মধুপুর এলাকার বড়ই গ্রামে।
  10. বৃহস্পতিবার সন্ধ্যায় ওয়ার্ডস লেক প্রাঙ্গণে আয়োজিত ‘শিলং লিটারারি ফেস্ট ২০২৬’-এর চারটি খাবারের স্টলে আচমকা আগুন লেগে যায়। যার ফলে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে ওই চারটি দোকান। রাত সাড়ে ৮টা নাগাদ ঘটনাটি ঘটে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*