দশে দশ

Spread the love
  1. নিবিড় নজরদারি ও জনসংযোগের কাজে সিভিক-নির্ভরতা কমানোর বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার নবান্ন সভাঘরে নতুন অ্যাপ ‘পুলিশ মিত্র’র উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী পুলিশ বিভাগকে অনেক বেশি আধুনিক বৈদ্যুতিন সরঞ্জাম দেওয়ার নির্দেশ দিয়েছেন। নতুন অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষ জানতে পারবেন, তাঁদের এলাকায় কোন পুলিশ কর্মী-আধিকারিক কোন দায়িত্বে রয়েছেন। তাঁদের সঙ্গে সরাসরি যোগাযোগও রাখতে পারবেন।
  2. চোরবাগানের ঘটনা থেকে শিক্ষা নিয়ে চন্দননগরের পুজো কমিটির কর্তাদের আরও একবার সতর্ক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘যে ভাবে দুর্গাপুজো, কালীপুজো হয়েছে, ঠিক সে ভাবেই জগদ্ধাত্রী ও ছটপুজোর ব্যবস্থাপক, স্বেচ্ছাসেবক, নিরাপত্তার দায়িত্বে থাকা প্রশাসনের ব্যাক্তিবর্গ, দর্শনার্থী ও ভক্তদের মধ্যে সমন্বয় রক্ষা করবেন।
  3. রেশনে খাদ্যশস্যের গুণমান বা ওজনে কম দেওয়ার অভিযোগ উঠলে এক ঘণ্টার মধ্যে ‘ট্রিটমেন্ট’ নেওয়া হবে। একথাই বললেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া।
  4.  অভিযুক্তকে ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ। গুলিবিদ্ধ হলেন এক পুলিশকর্মী। ঘটনাকে ঘিরে শোরগোল পড়ল বীরভূমের শান্তিনিকেতনে। গুলিবিদ্ধ পুলিশকর্মী বিপন্মুক্ত বলে জানা গিয়েছে। পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর পর পালিয়ে যায় অভিযুক্ত। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
  5. ফাঁকা বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল সোনারপুর থানা এলাকার সাঙ্গুরে। বাড়ির মূল গেটের তালা ভেঙে নগদ ৫০ হাজার টাকা এবং প্রায় ৫ থেকে ৬ লক্ষ টাকার সোনা ও রুপোর গয়না চুরি হয়েছে বলে দাবি পরিবারের।
  6. দিনের তাপমাত্রা স্বাভাবিকের প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস নিচে নেমেছে। যদিও রাতের তাপমাত্রা এখনও স্বাভাবিকের সামান্য উপরে রয়েছে। তবে শনিবার থেকে মঙ্গলবারের মধ্যে রাজ্যের বিভিন্ন জেলায় রাতের তাপমাত্রা আরও ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
  7. হায়দরাবাদের পুরনো শহরের একটি ধর্মীয় শোভাযাত্রায় অংশ নেওয়া একটি হাতি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে তাণ্ডব চালায়। নিয়ন্ত্রণহীন অবস্থায় হাতিটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি গাড়ির ক্ষতি করে। শুক্রবার রাতে মীরচৌক থানা এলাকায় চারমিনারের কাছে পাঞ্জে শাহ রোডের ইরানি গলি ও এতেবার চক সংলগ্ন অঞ্চলে ওই ঘটনা ঘটে।
  8.  শুক্রবার আমেরিকার স্থানীয় সময় বিকেল ৩ টে ৫৪ মিনিটে আচমকা স্তব্ধ হয়ে যায় আমেরিকার প্রায় সব বিমান পরিষেবা। যে সব বিমান সেই সময় মাঝ আকাশে ছিল, সেগুলিকে নির্দিষ্ট গন্তব্যে অবতরণ করার নির্দেশ দেওয়া হয়। সেই সময় প্রায় ৪,০৪২টি বিমান মাঝ আকাশে ছিল।
  9. এক্স মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে মাইক্রোসফট বলেছে, “এই বিপর্যয়ের ফলে গ্রাহকদের যে হয়রানি হয়েছে, তার জন্য আমরা গভীরভাবে দুঃখিত। আমরা জানি আমাদের পরিষেবার উপর গ্রাহকদের আস্থা আছে, আর সেই দায়িত্বকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।”
  10. যুক্তরাষ্ট্রের নিউ অর্লিন্সের মিসিসিপি নদীতে নোঙর করা Cruise Ship-এ বিশাল আকারের কার্গো ট্যাঙ্কার সজোরে ধাক্কা দেওয়ায় প্রমোদতরী কাত হয়ে ডুবে গেলেও তাতে থাকা ১৮০ জন প্রাণে বেঁচে গিয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (১৩ নভেম্বর, ২০২৬) দুপুর সাড়ে ১২টা নাগাদ পোর্ট অব নিউ অর্লিন্সের কাছে এই দুর্ঘটনা ঘটে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*