রোজদিন ডেস্ক :
অসমের গুয়াহাটিতে মা-কে ছুরিকাঘাত করে বাড়ি থেকে বেরিয়ে গেছিল এক কিশোর।
পরে এবিসি এলাকায় এক ভবনের ওপর থেকে পড়ে তার মৃত্যু হয়। সে আত্মঘাতী হয়েছে? অসাবধানতাবশত পড়ে গেছে নাকি কেউ ঠেলে ফেলেছে তা নিয়ে রহস্য দেখা দিয়েছে। ময়না তদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে পুলিশ মনে করছে।
পুলিশ সূত্রে প্রকাশ, শুক্রবার পূর্ব জ্যোতিনগরের হলধি মিলের বাড়িতে নবম শ্রেণির পড়ুয়া ওই কিশোর নিজের মা চন্দ্রাণী কলিতা কে ছুরিকাঘাতে জখম করে বেরিয়ে যায়। পরে এ বি সি এলাকায় এক ভবনের ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়।
গুরুতর জখম অবস্থায় নিহত কিশোরের মা হাসপাতালে আই সি ইউ তে ভর্তি।
কেন সে মা কে ছুরিকাঘাত করলো, কি করে অন্য এক ভবন থেকে পড়ে মারা গেল, দুই ঘটনার কোন যোগসূত্র আছে কিনা পুলিশ তদন্ত করছে।
মর্মান্তিক এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে।

Be the first to comment