America, বিপর্যস্ত বিমান পরিষেবা, উদ্বেগ বিভিন্ন মহলে 

Spread the love

রোজদিন ডেস্ক :

আমেরিকায় বিমান পরিষেবা বিপর্যস্ত হওয়ার নেপথ্যে আছে নতুন প্রযুক্তি। এমনটাই জানিয়েছে ট্রাম্প প্রশাসন।

শুক্রবার ওই দেশে পাঁচ ঘন্টা বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়। দিনভর উড়ান চলাচল বিপর্যস্ত হওয়ায় বিভিন্ন মহলে উদ্বেগ দেখা দেয়। দশ লক্ষর বেশি যাত্রী এর ফলে ক্ষতিগ্রস্ত হন। গতকাল রাতে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।

মার্কিন প্রশাসন সূত্রে প্রকাশ, ফেডারেল এভিয়েশন প্রশাসন (এফ এ এ) নতুন প্রযুক্তি ও সরঞ্জাম যুক্ত করায় কিছু সমস্যা হয়। যা আগের পদ্ধতির ওপর চাপ সৃষ্টি করেছিল। সাইবার হানার কোন খবর নেই।

তবে গতকালের এই উড়ান বিপর্যয়ের পর পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক এখনও হয় নি। ২০২৩ সালের জানুয়ারি মাসে কম্পিউটার পদ্ধতিতে সমস্যা হওয়ায় দেশ জুড়ে উড়ানে ব্যাপক প্রভাব পড়েছিল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*