রোজদিন ডেস্ক: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শনিবার রাতে গুলিবিদ্ধ পুলিশ কর্মী বিশ্বজিৎ দাস কে দেখতে যান।।শুক্রবার দুষ্কৃতি রতন শেখের গুলিতে আহত হন তিনি। অভিযুক্ত র উদ্দেশ্যে তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন,এরা সব তৃণমূল আমলের অপরাধী। ওদের হয়ে সব রকমের অপরাধ করত। বিশ্বজিৎ দাসের সাহসের প্রশংসা করে তাঁর পাশে থাকার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। তাঁকে পাঁচ লক্ষ টাকা আর্থিক সহায়তা দেবেন বলেন।
পুলিশকে আত্মরক্ষার জন্য বন্দুক দেওয়া হয়েছে, পকেটে রাখার জন্য নয় বলে ফের বার্তা দেন মুখ্যমন্ত্রী। শুক্রবার একাধিক গুরুতর অপরাধে অভিযুক্ত রতন শেখকে ধরতে গিয়ে গুলিবিদ্ধ হন বিশ্বজিৎ দাস। কি করে এই কুখ্যাত অপরাধী জামিন পেয়েছিল, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। জানান, আইনি পথেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Be the first to comment