রোজদিন ডেস্ক: রাজ্যে পালাবদলের পরের তোলাবাজি বন্ধ হয় নি বলে স্বীকার করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। শনিবার তিনি বলেন,দুর্ভাগ্যজনক হলেও এটি সত্যি।।তোলাবাজি বন্ধ করতে নতুন সরকার কে এক বছর সময় দিতে হবে।
তাঁর নিজের কেন্দ্র রাসবিহারী তেও তোলাবাজি চলছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন,একাংশ মানুষ এই প্রবণতায় অভ্যস্ত হয়ে গেছেন।।রাজনৈতিক ও অর্থনৈতিক দুই কৌশলের সহায়তায় তাঁদের সঙ্গে লড়তে হবে।।
প্রসঙ্গত রাজ্যে অরাজকতা পুরো বন্ধ হয় নি বলে শুক্রবার ইঙ্গিত দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। রাজনৈতিক পরিচয় না দেখে যে কোন অরাজকতা সৃষ্টি কারীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে তিনি বার্তা দেন। বিশেষত বিজেপি র পতাকা নিয়েও এইসব কাজ চলছে। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে বলে জানিয়ে দেন।
সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, একদিকে শমীক ভট্টাচার্য অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন।।অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত স্বীকার করছেন রাজ্যে তোলাবাজি ইত্যাদি চলছে।।এই দ্বিচারিতা থেকেই বিজেপি র মুখ আর মুখোশ আলাদা বলে তিনি মন্তব্য করেন।।
মমতাপন্থী বিধায়ক কুণাল ঘোষ বলেন, বিজেপির সব স্তরের কর্মীরাই তোলাবাজিতে যুক্ত। এমন কি তৃণমূল আমলে অন্যায় কারীদের ও বিজেপি মোটা টাকা দিয়ে দলে আনার চেষ্টা করছে বলে বিস্ফোরক অভিযোগ করেন তিনি।
অন্যদিকে রাজ্যে শাসক দলের সঙ্গে সরকারের প্রধানের মতবিরোধ, দ্বন্দ্ব চরমে উঠেছে বলে খবর রটেছে। পরিস্থিতি নিয়ে দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব কে রাজ্য দলের তরফে নালিশ করা হয়েছে।। সূত্রের খবর, প্রশাসনিক প্রধানের একাধিক বক্তব্য, কাজ নিয়ে দলের অন্দরে অসন্তোষ জমে উঠেছে।

Be the first to comment