GOVERNMENT JOB: রাজনৈতিক হিংসায় নিহতদের পরিবারের সদস্যকে সরকারি চাকরি, আজ ১৭ নভেম্বর থেকে আবেদনপত্র নেওয়া শুরু হল

Spread the love

প্রতিবেদন: রাজনৈতিক হিংসায় নিহত ব্যক্তিদের পরিবারের একজন যোগ্য সদস্যকে সরকারি চাকরি দেওয়া হবে। আগেই এই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই ঘোষণা মতোই আজ ১৭ নভেম্বর থেকে আনুষ্ঠানিক ভাবে আবেদনপত্র নেওয়া শুরু করল রাজ্য সরকার। স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতর এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে সংশ্লিষ্ট জেলাশাসকের দফতরে আবেদন জমা দিতে হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজনৈতিক হিংসায় নিহতদের পরিবারের একজন যোগ্য সদস্যকে সরকারি চাকরি (গ্রুপ-ডি পদ) দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকারের সংশ্লিষ্ট প্রকল্পের আওতায় আবেদন নেওয়া হবে। এই প্রকল্পের জন্য ৩০ অক্টোবর জারি হওয়া সরকারি বিজ্ঞপ্তির ভিত্তিতেই আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। আজ ১৭ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে। যে জেলায় রাজনৈতিক হিংসার ঘটনা ঘটেছে, সেই জেলার জেলাশাসকের দফতরে নির্ধারিত ফর্ম-এ জমা দিতে হবে। আবেদনপত্র সংশ্লিষ্ট ডিএম দফতর থেকেও সংগ্রহ করা যাবে। প্রকল্পের বিস্তারিত তথ্য নির্দেশিকা এবং আবেদনপত্র সংশ্লিষ্ট দফতরের সরকারি ওয়েবসাইটেও মিলবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*