BUS ACCIDENT: উত্তরাখণ্ডে পাহাড় থেকে গভীর খাদে পড়ল যাত্রীবোঝাই বাস, অন্তত ৬ জনের মৃত্যু, আহত ২০, চলছে উদ্ধারকাজ

Spread the love

প্রতিবেদন: ফের ভয়াবহ বাস দুর্ঘটনা। পাহাড় থেকে প্রায় একশো মিটার গভীর খাদে গড়িয়ে পড়ল যাত্রীবোঝাই বাস। দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যু ও ২০ জনের আহত হওয়ার খবর মিলেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারের কাজ শুরু করেছে উদ্ধারকারী দল। রয়েছে পুলিশ ও প্রশাসনিক কর্তারা। উত্তরাখণ্ডের তেহরি গাড়ওয়াল জেলার ঘটনা। মঙ্গলবার গুলার বাজারের কাছে পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি সেতু থেকে প্রায় একশো মিটার গভীর খাদে পড়ে যায় যাত্রীবোঝাই বাসটি। দুর্ঘটনার সময় বাসে তিরিশ থেকে পঁয়ত্রিশ জন যাত্রী ছিলেন। নিচে আরও কোনও দেহ আটকে আছে কি না, তা জানার জন্য নেমেছে উদ্ধারকারী দল। দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল। গভীর খাদে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে শুরু হয়েছে তৎপরতা। প্রাথমিকভাবে প্রায় কুড়ি জন আহত যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আপাতত তৎপরতার সঙ্গে কাজ করছে উদ্ধারকারী দল। উদ্ধার অভিযানে নামানো হয়েছে রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী বা এসডিআরএফের দুটি দল। দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন তেহরির জেলা শাসক নীতিকা খান্ডেলওয়াল। রয়েছেন সিনিয়র এসপি শেতা চৌবে এবং প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা। দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*