পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. মঙ্গলবার ফিলিপিন্সের ম্যানিলার ঐতিহাসিক খালসা দিওয়ান গুরুদ্বারে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে প্রার্থনা করেন তিনি। পাশাপাশি, ১০০ বছরেরও বেশি পুরোনো এই গুরুদ্বারটির পুনর্নির্মাণের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন প্রধানমন্ত্রী।
  2. বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধাত্রী পুজোয় যোগ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁকে অভ্যর্থনা জানান কার্তিক মহারাজ।
  3. নেতাজি ইন্ডোরে হনুমান চালিশার মঞ্চ থেকে পৃর্বতন বাম সরকার ও তৃণমূল সরকারকে তোপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। তিনি বলেন, ‘সিপিএম ধর্ম পালন করতে দিত না। বলত আমরা নাস্তিক। তৃণমূল বলত গন্ধা ধর্ম। রাম মন্দির হিন্দুদের টাকায় হয়েছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় পার্ক সার্কাসে মিছিল করে বলেছিলেন, রাম মন্দির নেহি চলেগা। মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেছিলেন।’
  4. শুভেন্দু অধিকারী বলেন, যাঁরা রাম মন্দিরের বিরোধিতা করে, সনাতনীদের গালিগালাজ করে, তারা এখন দেশের ভিতরে গড়বড় তৈরি করতে চাইছে। এদের জবাব দেবে নতুন প্রজন্ম।
  5. শুভেন্দু অধিকারী বলেন, সনাতনের শক্তি দেখুন। কয়েকদিন আগে কালী পুজো করেছি। শ্রীকৃষ্ণ, রাম, কালী, হনুমানের শক্তি দেখুন। ২০২৫ সালে কালী মাকে পুলিশের প্রিজন ভ্যানে তুলেছিল। এবার ওঁকে ২০২৬ সালে ওঁকেই দিল্লি পুলিশের প্রিজন ভ্যানে উঠতে হল। এটাই কালীর শক্তি।
  6. অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফৌজদারি আদালত অবমাননার শোকজ় নোটিস কলকাতা হাইকোর্টের। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারিকে নিরাপত্তা বিষয়ক রিভিউ কমিটির মিটিং করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
  7.  স্কুল বিল্ডিংয়ের চারতলার বারান্দা থেকে ঝাঁপ দিয়ে গুরুতর জখম হলো অষ্টম শ্রেণির এক পড়ুয়া। মঙ্গলবার সকালে এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় দমদমের যশোহর রোড সংলগ্ন এক স্কুলে। গুরুতর জখম অবস্থায় ওই ছাত্রকে নাগেরবাজারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
  8. কিশোরীকে ধর্ষণের অভিযোগে ৬৮ বছরের এক বৃদ্ধকে গ্রেপ্তার করল বর্ধমান মহিলা থানার পুলিশ। বর্ধমান থানা এলাকায় ধৃতের বাড়ি।
  9. দুর্ঘটনার কবলে পড়ল SBSTC-এর যাত্রিবাহি বাস। মঙ্গলবার পূর্ব বর্ধমানের ভাতারের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি তেলের ট্যাঙ্কারের পিছনে ধাক্কা মারে বাসটি।ঘটনায় আহত হয়েছেন বাসের প্রায় ১৩ জন যাত্রী।
  10. বাইরে থেকে দেখে বোঝায় যায় না ভিতরে গোরু রয়েছে। দামি স্করপিও গাড়ি টোল প্লাজায় দাঁড়াতেই গাড়ির নড়াচড়া দেখে সন্দেহ হয় পুলিশের। বিষয়টি খতিয়ে দেখতে পুলিশ কর্মীরা গাড়ির সামনে যেতেই চালক গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করে। গাড়িটিকে পুলিশ ধাওয়া করতেই অন্ধকার রাস্তায় গাড়ি থামিয়ে পালিয়ে যায় চালক।
  11. বন্ধুর সঙ্গেই মদ্যপান করেছিলেন। তারপর সেই বন্ধুই তাঁকে মারধর করে ড্রেনের মধ্যে পাথর চাপা দিয়ে পুঁতে দেয় বলে অভিযোগ।  পরে উদ্ধার হয় টোটোচালক সন্তোষ কর্মকারের দেহ,বয়স ৩৫। বেলঘরিয়া আড়িয়াদহ এলাকার সুকান্ত পল্লী ও রবীন্দ্রনগর এলাকা সংলগ্ন এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।
  12. অন্ধ্রপ্রদেশের কোনাসিমা জেলায় ছড়াল গ্যাস লিকের আতঙ্ক। মঙ্গলবার সকালে মামিডিকুদুরু মণ্ডলের নাগরাম গ্রামে বন্ধ থাকা ONGC কূপ থেকে বড় ধরনের গ্যাস লিক হয়েছে বলে খবর ছড়ায়।
  13. উত্তরাখণ্ডের তেহরি জেলায় ঋষিকেশ-বদ্রীনাথ হাইওয়ের গুলার বাজার এলাকায় বাস দুর্ঘটনা। পুলিশ জানায়, মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ বদ্রীনাথগামী বাস হাইওয়ের ব্রিজ থেকে ১০০ মিটার তলায় খরস্রোতা নদীতে পড়ে যায়। বাসে ৩৫ জন যাত্রী ছিলেন।
  14. তেলঙ্গানার পরে এ বার ছত্তিসগড়। সেখানকার মহাসামুদ ডিস্ট্রিক্ট জেলের পাঁচিল টপকে পালাল চার বিচারাধীন বন্দি। তাদের বিরুদ্ধে মাদক মামলায় যুক্ত থাকার অভিযোগ ছিল।
  15. ক্রিকেটকে চিরবিদায় জানালেন এম এস ধোনি। এতদিন ধরে ভাবা হচ্ছিল, আদৌ ২০২৭ সালের আইপিএল খেলবেন ধোনি? কিন্তু না, আজ আইপিএলের রিটেনশন হওয়ার দিনে ক্রিকেটকে পাকাপাকি ভাবে বিদায় জানালেন মাহি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*