Abhishek Banerjee, বিচার ব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে ফের প্রশ্ন তুললেন

Spread the love

রোজদিন ডেস্ক : 
বিচারপতিদের অবমাননার দায়ে আজই তাঁর জবাব তলব করেছে উচ্চ আদালত।
তবু বিচার ব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে নিজের অবস্থানেই অনড় তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি।
আজ তিনি দিল্লি থেকে ফিরেছেন। সাংবাদিকদের প্রশ্নে ফের বিচার ব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, তাঁর ক্ষেত্রে ছয় দিনের মধ্যে শোকজ নোটিশ দেওয়া হয়! বিজেপিকে নিশানা করে বলেন, এদের কাছে বিচার বিভাগ নতিস্বীকার করেছে।
যা নিয়ে তাঁকে তীব্র কটাক্ষে বিঁধে রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, একবার নাকখত দেওয়ার কথা বলেছে, তারপরও কোন পরিবর্তন নেই। দেশের সংবিধান, মানবিন্দু, আদালত, বিচার ব্যবস্থাকে পায়ে দলে এগিয়ে যাওয়ার মানসিকতা! এর শেষ হতে পারে জেলে গিয়ে বলে তিনি তোপ দাগেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*