- আলিপুরদুয়ারে গার্লস হস্টেলে পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পড়ুয়াদের সঙ্গে কথা বলে খাবারের গুণমান নিয়ে খোঁজ নেন তিনি। হস্টেলের প্রত্যেককে একটি করে গাছ লাগানোর পরামর্শ দেন মুখ্যমন্ত্রী।
- মালদা শহরে এসে খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া স্পষ্ট জানিয়ে দেন, দুর্নীতির সঙ্গে যারা জড়িত থাকবেন, তাঁদের কাউকেই রেয়াত করা হবে না। দুর্নীতি করলে জেলে যেতে হবে। বিশেষ করে রেশন ব্যবস্থায় কোনও ধরনের দুর্নীতি বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
- কলেজস্ট্রিটে SFI-এর বুক স্টলে বিমান বসু এবং সুজন চক্রবর্তী। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু কলেজ স্ট্রিট পৌঁছতেই তাঁকে ঘিরে গো ব্যাক স্লোগান এবিভিপি-র।
- স্বাস্থ্যক্ষেত্রে চুক্তিভিত্তিক নিয়োগের বিরোধিতা এবং অবিলম্বে স্থায়ী নিয়োগের দাবিতে সল্টলেকে স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ দেখাল AMHR । চিকিৎসক, নার্স, ডেন্টাল, প্যারামেডিক্যাল-সহ স্বাস্থ্যক্ষেত্রের সব বিভাগে স্থায়ী নিয়োগ এবং দীর্ঘদিন ধরে ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীদের দ্রুত নিয়োগের দাবিতে স্বাস্থ্য ভবন অভিযান ও ডেপুটেশন কর্মসূচি পালন করেন সংগঠনের সদস্যরা।
- হিন্দি ছবি ‘মিশন মির্চি’-র আউটডোর শ্যুটিং চলাকালীন গ্যাংটকে পাহাড়ি রাস্তা থেকে গাড়ি উল্টে মৃত্যু হয় কলকাতার এক লাইট টেকনিশিয়ানের। নিহত কর্মীর নাম পিন্টু মণ্ডল। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন গাড়ির চালক বাবর আলি মোল্লা (৩৬)। বুধবার মৃত পিন্টু মণ্ডলের পরিবারকে ৩৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিল মুম্বইয়ের প্রযোজনা সংস্থা।
- ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন চন্দ্রকোণা থানার এক পুলিশ আধিকারিক। ধৃতের নাম মোহন সামন্ত। তিনি চন্দ্রকোণা থানায় এএসআই পদে কর্মরত। অ্যান্টি করাপশন ব্রাঞ্চের (দুর্নীতি দমন শাখা) আধিকারিকরা অভিযান চালিয়ে এ দিন তাঁকে হাতেনাতে ধরেন।
- স্বাস্থ্য দপ্তরের নির্ধারিত বিধির তোয়াক্কা না করায় শহরের দু’টি নার্সিংহোমে নতুন রোগী ভর্তিতে নিষেধাজ্ঞা জারি করে জেলা স্বাস্থ্য দপ্তরকে তা অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেয় কমিশন। পাশাপাশি বেশ কয়েকটি নার্সিংহোম ও বেসরকারি হাসপাতালকে সতর্ক করা হয়।
- পরিদর্শনের শেষে কমিশনের চেয়ারম্যান তথা কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসু বলেন, ‘নার্সিংহোমগুলিতে ন্যূনতম নিয়ম থাকলে তো বলা যায় কিছু অনিয়ম আছে কি না। এখানে তো স্বাস্থ্য পরিষেবার কোনও নিয়মই মানা হচ্ছে না। ফায়ার সেফটি বলতেও কিছু নেই। সম্পূর্ণটাই অনিয়ম। রোগীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই ক্যামেলিয়া এবং ইনফিনিটি মাল্টিস্পেশালিটি হাসপাতাল নামে দু’টি নার্সিংহোমে নতুন করে রোগী ভর্তি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।’
- জলপাইগুড়ির সুপার স্পেশালিটি হাসপাতালে এক রোগীকে ভুল রক্ত দেওয়ার অভিযোগ উঠেছিল। বুধবার মৃত্যু হলো সেই রোগীর। মৃতের নাম বীরেন্দ্রনাথ শর্মা (৬৩)। তাঁর বাড়ি জলপাইগুড়ির বোয়ালমাড়ি এলাকায়।
- হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, ভুল রক্ত দেওয়ার কারণে বীরেন্দ্রর মৃত্যু হয়নি। মৃত্যুর কারণ ভিন্ন। রোগীর দুটো কিডনিই বিকল ছিল। কিডনির ক্রিয়েটিন লেভেল বেড়ে যাওয়ায় তাঁর মৃত্যু হয়েছে।
- রাসবিহারী মোড়ের কাছে অবস্থিত একটি জনপ্রিয় রেস্তোরাঁয় বুধবার সাতসকালে ধোঁয়া বের হতে দেখা যায়। সঙ্গে সঙ্গে খবর যায় দমকলে। পৌঁছয় পুলিশও। দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
- সরকারি দপ্তরে বিজেপির কর্মীদের বিরুদ্ধে দাদাগিরি-র অভিযোগ। পুলিশে খবর দেওয়ায় বিদ্যুৎ আধিকারিককে মারধরের অভিযোগ বিজেপি নেতাকর্মীদের বিরুদ্ধে।
- বুধবার থেকেই বদলাচ্ছে বাংলার আবহাওয়া। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা, শুক্রবার অন্ধ্র উপকূলে আছড়ে পড়তে পারে অতি প্রবল ঘূর্ণিঝড়। বঙ্গোপসাগরে ক্রমশ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’। মঙ্গলবার পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে এটি।
- আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বৃহস্পতিবার সকালে আরও শক্তি বাড়াবে ঘূর্ণিঝড়টি। শুক্রবার দুপুরের দিকে অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।
- গভীর রাতে পুনের জয় বল্লভ স্কুলের কাছে টিম্বার মার্কেটে কাঠের জিনিসপত্রের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডয রাত ২:০৫ মিনিটের দিকে আগুন লেগে যায় ওই দোকানে। কাঠের মতো দাহ্য বস্তু থাকায় মুহূর্তে ভয়াবহ আকার ধারণ করে আগুন।

Be the first to comment