রোজদিন ডেস্ক: রাজ্যে প্রাথমিক স্কুলগুলিতে পঞ্চম শ্রেণি চালু করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আগামী শিক্ষাবর্ষ থেকেই তা কার্যকর হবে।
৩১১৯ টি বিদ্যালয়ে তা চালু হচ্ছে বলে বুধবার শিক্ষা দফতর সূত্রে জানা যায়।
শিক্ষার অধিকার আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারের এই সিদ্ধান্ত।
এই সব বিদ্যালয়ে পর্যাপ্ত শিক্ষক ও পরিকাঠামো উন্নয়নের জন্য দাবি জানিয়েছে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ। সংগঠনের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেন, এই সব বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন না হলে অভিভাবক রা সেখানে সন্তান দের ভর্তি না করে বেসরকারি বিদ্যালয়ের দিকে ই ঝুঁকবেন। তা যাতে না হয় এর জন্য পর্যাপ্ত শিক্ষক, উন্নত পঠন পাঠন সহ সার্বিক পরিকাঠামো উন্নয়ন নিশ্চিত করা প্রয়োজন বলে তিনি মনে করেন।।
সূত্রের খবর উত্তরবঙ্গ সহ রাজ্যের বাইশটি জেলায় প্রাথমিক বিদ্যালয়ে এই পঞ্চম শ্রেণি চালু হচ্ছে।
সব থেকে শীর্ষে উত্তর দিনাজপুর, সেখানে চারশো আশিটি বিদ্যালয়ে তা চালু হবে। ঝাড়্গ্রামে হবে মাত্র একটি। মালদা, উত্তর চব্বিশ পরগণাতে ও তিনশোর বেশি বিদ্যালয়ে তা চালু হবে।

Be the first to comment