দশে দশ

Spread the love
  1. মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “বইটই না, যাঁরা ভোটে যেতে না, ভোটে হারে তারাই এইসব করছে। এরা মাঠে-ঘাটে কোথাও নেই। একদিকে এরা অবকাশকালীন বেঞ্চে গিয়ে বলছে ভোট আটকাও। দম থাকলে ওদের নেতাদের বলুন, কাস্তে-হাতুড়ি-তারা ছেড়ে বই চিহ্ন নিয়ে পৌরভোটে লড়ুন। যদি একটা নেতার সিকিউরিটি মানি থাকে তাহলে বলবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে জনগণ নেই।”
  2. ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে ভারী বৃষ্টি পুরী-সহ ওডিশা উপকূলের জেলাগুলিতে। পুরীর থেকে বর্তমানে ৬৬০ কিমি দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড় আকভান।
  3. শুক্রবার অন্ধ্র-ওড়িশা উপকূলে ল্যান্ডফল। স্থলভাগে আছড়ে পড়ার আগেই শক্তি হারাতে শুরু করেছে ঘূর্ণিঝড় আকভান। অতি প্রবল ঘূর্ণিঝড় থেকে শক্তি কমে বর্তমানে এটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে।
  4. বৃহস্পতিবার থেকেই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। সকাল থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি।
  5. বুধবার গভীর রাতে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল হাওড়ার বাঁকড়া বাজারের পরপর পাঁচটি দোকান। রাত ২-৩০ মিনিট নাগাদ আচমকাই বাজারের দোকানগুলিতে আগুন ছড়িয়ে পড়ে।
  6. এবার নন্দীগ্রামে ‘নিশ্চিহ্ন’ হয়ে গেল তৃণমূল কংগ্রেস। বুধবার নন্দীগ্রামের দাউদপুর গ্রাম পঞ্চায়েত দখল করল বিজেপি। অনাস্থায় তৃণমূলকে সরিয়ে প্রধান ও উপপ্রধান হলেন বিজেপি সদস্যরা। এর ফলে নন্দীগ্রামের ১৭টি গ্রাম পঞ্চায়েতের মাথায় উড়ল পদ্ম পতাকা।
  7. দক্ষিণ কলকাতার পাম অ্যাভিনিউর বস্তিতে আগুন। একটি গুদাম থেকে আগুন ছড়িয়ে পড়ে। পরে তীব্রতা বাড়তেই তা পাশের ঘর গুলিতে ছড়িয়ে পড়ে। যেহেতু ঘিঞ্জি এলাকা, সেই কারণে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে। মোট ১৫টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে।
  8. বুধবার মধ্যরাতে মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়কের বাড়িতে একত্রে হানা দেয় সিআইডি ও ডায়মন্ড হারবার পুলিশ। তবে বাড়িতে বিধায়ককে পাওয়া যায়নি বলে সূত্রের খবর।
  9. উত্তপ্রদেশের শামলি এলাকায় গ্যাসের সিলিন্ডার ফেটে মা ও তাঁর দুই নাবালিকা মেয়ের অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু। পুলিশ জানায়, বুধবার রাতে কাইদি গ্রামে দুর্ঘটনা ঘটে। মৃত সাজিদা (২২), আডেন (১৩) ও মাহিরা (১১)।
  10. চিনের শেনজেনে আয়োজিত ৩৩ APEC ইকোনমিক লিডার সামিটে যোগ দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাঁদের সঙ্গে করমর্দন করে স্বাগত জানালেন শি জিংপিং।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*