SHAMIM AHMED: জমি হাতানোর অভিযোগ, মাঝরাতে নিখোঁজ তৃণমূল বিধায়ক শামিম আহমেদের সরিষার বাড়িতে পুলিশ

Spread the love

প্রতিবেদন: নিজের ক্ষমতার অপব্যবহার করে ভয় দেখিয়ে কম দামে অন্যের জমি হাতানোর অভিযোগ। এই অভিযোগ পেয়ে বুধবার মাঝরাতে মগরাহাট পশ্চিম কেন্দ্রের তৃণমূল কংগ্রেস বিধায়ক শামিম আহমেদের (Shamim Ahmed) সরিষার বাড়িতে হানা দিল সিআইডি ও ডায়মন্ড হারবার পুলিশ। যদিও দীর্ঘক্ষণ শামীমের বাড়িতে ডাকাডাকি করে ও দরজায় ধাক্কাধাক্কি করেও কারও সাড়া মেলেনি। ফলে বাধ্য হয়ে ফিরে যান তারা। খোঁজ পাওয়া যায়নি বিধায়কের। তিনি এখনও নিখোঁজ। অভিযোগ, ডায়মন্ড হারবারে নিজের প্রভাব খাটিয়ে কম দামে একটি জমি হাতিয়ে নিয়েছেন শামিম। সেই মামলাতেই তার বাড়িতে হানা দেয় পুলিশ। গত বছর জমি দখল সংক্রান্ত এক মামলায় নাম জড়ায় শামিমের। সেই সময় ক্ষমতায় তৃণমূল। ক্ষমতার প্রভাব খাটিয়ে ডায়মন্ড হারবারে বাজার দরের থেকে কম দামে একটি জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে শামিমের বিরুদ্ধে। কিন্তু অভিযুক্তদের রাজনৈতিক পরিচিতির কারণে সেই সময় পুলিশ কোনও পদক্ষেপ করেনি। সম্প্রতি এই মামলার তদন্তভার যায় সিআইডির হাতে। বুধবার মধ্যরাতে এই মামলা সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্যই পুলিশকে নিয়ে শামিমের বাড়িতে হাজির হন সিআইডি আধিকারিকরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*