পানিহাটির ঘটনায় বিজেপি কর্মী অরূপ সাহা’র বাড়িতে ‘Fact Finding Committee’ এর ৩ জন সদস্য

Spread the love

 সুস্মিত মজুমদার :  গত শনিবার, ১৪ নভেম্বর রাতে পানিহাটির পৌরসভার অন্তর্গত দু’নম্বর দেশবন্ধু নগরে পাড়াগত ঝামেলা মেটাতে গিয়ে কয়েকজনের রোষের শিকার হয় বিজেপি কর্মী অরূপ সাহা। বুকের ধাক্কা দিয়ে তাকে মাটিতে ফেলে দেওয়া হয় ওই অবস্থায় বাড়িতে চলে আসেন কিছু পরে অসুস্থতা বোধ করায় তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন রবিবার, ১৫ নভেম্বর সকালে তার মৃত্যু হয়। স্বামীর এই অস্বাভাবিক মৃত্যুর পিছনে তৃণমূল থেকে সদ্য বিজেপিতে যোগ দেওয়া কয়েকজনের বিরুদ্ধে আঙুল তুলেছিলেন তার স্ত্রী পানিহাটি মন্ডল -১ বিজেপি সম্পাদক রুমা সাহা ও পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ।

ওই ঘটনা খতিয়ে দেখতে বৃহস্পতিবার, ১৯ নভেম্বর মৃত বিজেপি কর্মী অরূপ সাহা’র বাড়িতে আসে ‘Fact Finding Committee’ এর ৩ জন সদস্য। এদিন দুপুরে পানিহাটির বাড়িতে আসেন রাহুল সিনহা, সোনালী মুর্মু ও নীলাঞ্জন অধিকারী।

এছাড়াও উত্তর শহরতলী জেলার জেলা সভাপতি চন্ডীচরণ রায় উপস্থিত ছিলেন। মৃত অরূপ সাহার স্ত্রী রুমাকে স্বান্তনা দেন তারা। পরিবারের পাশে থাকার আশ্বাস দেন কমিটির সদস্যরা

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*