Census এর জের! পিছিয়ে গেল আগামী বছরের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক

Spread the love

রোজদিন ডেস্ক :
জনগণনার (Census) জেরে পিছিয়ে গেল আগামী বছরের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষাও। শিক্ষামন্ত্রী দীপক বর্মণ জানান, আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা ২ মার্চ শুরু হয়ে ১৬ মার্চ অবধি চলতে পারে। এই পরীক্ষা শেষের দুদিন পর, ১৮ মার্চ থেকে শুরু হতে পারে উচ্চ মাধ্যমিক। ওই পরীক্ষা ১২ এপ্রিল অবধি চলতে পারে। তবে এখনই তা চূড়ান্ত হয়নি বলে শিক্ষামন্ত্রী জানান। দুই পরীক্ষার সম্ভাব্য সময় সূচি অনুমোদনের জন্য নবান্নে পাঠানো হচ্ছে।
জনগণনা সংক্রান্ত সার্বিক পরিস্থিতি, এর প্রক্রিয়া ইত্যাদি সব দিক খতিয়ে দেখে তবেই তা চূড়ান্ত করা হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*