রোজদিন ডেস্ক : আগামী ৪ ডিসেম্বর থেকে পশ্চিমবঙ্গ বিধানসভার শীতকালীন অধিবেশন শুরু হতে চলেছে। বিধানসভা সচিবালয় সূত্রে খবর, প্রায় দশ দিন চলবে এই অধিবেশন। অধিবেশনে বিজেপি সরকার একাধিক গুরুত্বপূর্ণ বিল পেশ করতে চলেছে। ফলে বছর শেষের আগে এই অধিবেশনকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। চলতি বছর বিধানসভা নির্বাচনে জিতে বিজেপি সরকার গঠনের পরে ১৫ মে প্রথম অধিবেশন বসেছিল। এর পর পর্যায়ক্রমে আরও কয়েকটি অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। সেই ধারাবাহিকতায় এবার বছরের শেষ অধিবেশন শুরু হচ্ছে আগামী ৪ ডিসেম্বর। বিধানসভা সূত্রে খবর, সরকারের বিভিন্ন নীতি ও প্রশাসনিক সিদ্ধান্তের সঙ্গে সম্পর্কিত একাধিক গুরুত্বপূর্ণ বিল এই অধিবেশনে আনা হতে পারে। পাশাপাশি বিভিন্ন দপ্তরের কাজকর্ম এবং জনস্বার্থের নানা বিষয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকার ও বিরোধী, উভয় পক্ষই একাধিক বিষয় তোলবার জন্য তৈরি হচ্ছে।

Be the first to comment