রোজদিন ডেস্ক: আন্তর্জাতিক আদালতে ( আই সি জে) গণহত্যার দায়ে প্রথম দোষী রাষ্ট্র হিসাবে পরিগনিত হোল প্রতিবেশি মায়ানমার। রোহিঙ্গা দের নির্বিচারে হত্যা করেছে ওই দেশ। দীর্ঘ সাত বছরের আইনি লড়াই এর পর আই সি জের বিচারপতি ইউ জি আইওয়াসাওয়া বলেন, উত্তর রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের গণহত্যা করেছে মায়ানমার। ওই দেশের সেনা ১০ হাজার রোহিঙ্গা কে হত্যা করেছে।।মহিলাদের ওপর যৌন হেনস্থা, শিশু দের ওপর ও নির্মম অত্যাচার করেছে।। এমন কি বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করা রোহিঙ্গা দের ওপর ও নির্যাতন, আক্রমণ চালিয়েছে মায়ানমারের সেনা বাহিনী।
এই প্রথম কোন রাষ্ট্র কে নির্বিচারে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করলো আন্তর্জাতিক আদালত।
এইদিন ৯-৬ সংখ্যা গরিষ্ঠতার ভিত্তিতে তাঁরা এই সিদ্ধান্তে উপনীত হন।
২০১৭ সাল থেকে দফায় দফায় রোহিঙ্গাদের গণহত্যার অভিযোগে বিদ্ধ হয় মায়ানমার সেনা। বিস্ময় করভাবে তখন ওই দেশের ক্ষমতায় ছিলেন বিশ্ব ব্যাপী সাড়া জাগানো গণতন্ত্রকামী নেত্রী আউং সান সু চি ও তাঁর দল।।
পরে তাঁকেও ক্ষমতাচ্যুত করে গৃহবন্দি করেছে ওই দেশের জুন্টা বাহিনী।
আফ্রিকার দেশ গাম্বিয়ার অভিযোগ ক্রমে আন্তর্জাতিক আদালতে মায়ানমারের বিচার পর্ব শুরু হয়। সাত বছর পর এই রায়ে বিশ্বের বিভিন্ন দেশে চাঞ্চল্য দেখা দিয়েছে।
প্রাণের ভয়ে বহু রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে যান।।এখন ও বহু রোহিঙ্গা ওই দেশে আছেন।।ভারত সহ বিভিন্ন দেশে তাঁরা পালিয়ে আশ্রয় নিয়েছেন বলে খবর।
আন্তর্জাতিক আদালতের রায়ে মায়ানমারে ক্ষমতা সীন জুন্টা সরকার যথেষ্ট অস্বস্তি তে পড়েছে বলে অভিজ্ঞ মহল মনে করেন।

Be the first to comment