- নির্ধারিত সময়ের আগেই আছড়ে পড়তে শুরু করল ঘূর্ণিঝড় ‘আকভান’। IMD সূত্রে খবর, শুক্রবার সকাল ৭টা ২৮ মিনিটে ল্যান্ডফল শুরু হয়েছে। ওডিশায় উত্তাল সমুদ্র। চলছে বৃষ্টি।
- ঘূর্ণিঝড়ের শক্তি ফুরিয়েছে সাগরে। ফলে ল্যান্ডফলে তেমন ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই। কিন্তু উপকূল বরাবর সমুদ্র উত্তাল। মাঝারি বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ২০-৩০ কিলোমিটার বেগে বাতাস বইছে। বিশাখাপত্তনমে এখনও অ্যালার্ট জারি।
- রাজ্যের তিনটি সড়ক উন্নয়ন প্রকল্পের জন্য কেন্দ্রীয় সড়ক ও পরিকাঠামো তহবিল থেকে মোট ৬৭৯ কোটি ৫৫ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। এক্স হ্যান্ডেলে জানালেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নিতিন গডকড়ী।
- দাউদ ইব্রাহিমের ‘ডি-কোম্পানি’ ও ছোটা শাকিলের ঘনিষ্ঠ গ্যাংস্টার নাসিম দুরানির পুলিশের এনকাউন্টারে মৃত্যু। বৃহস্পতিবার গভীর রাতে উত্তরপ্রদেশের বুলন্দশহরে দিল্লি পুলিশ এবং নয়ডা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স যৌথ অভিযানে খতম কুখ্যাত এই গ্যাংস্টার।
- বৈধ পাসপোর্ট ভিসা নিয়ে ভারতে এসে ফেরার পথে আটক হলেন এক বাংলাদেশি যুবক। নাম মহম্মদ সেলিম হোসেন (২২)। বাড়ি বাংলাদেশের কুড়িগ্রাম জেলায়। কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রের খবর, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের হয়ে এ পারে গুপ্তচরবৃত্তি করতে এসেছিলেন তিনি।
- কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগে জন্ম ও মৃত্যুর শংসাপত্র বিলিতে দীর্ঘসূত্রিতা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। কেন সাধারণ মানুষ সময়মতো শংসাপত্র হাতে পাচ্ছেন না? কোথায় সমস্যা? কেন এত দেরি? জন্ম-মৃত্যু শংসাপত্র নিয়ে কেন অভিযোগের পাহাড় জমছে? মন্ত্রীর একের পর এক প্রশ্নে কলকাতা পুরসভার আধিকারিকদের কার্যত জবাবদিহির মুখে পড়তে হয়।
- পিছিয়ে গেল পুরুলিয়ায় মুখ্যমন্ত্রীর শনিবারের বৈঠক। জেলা পুলিশ সুপার কুমার সানি রাজ বৃহস্পতিবার বলেন, ‘মুখ্যমন্ত্রীর চপারে আসার কথা ছিল। খারাপ আবহাওয়ার জন্য চপার ওড়ায় সমস্যা হতে পারে। তাই শনিবারের সফর আপাতত স্থগিত রাখা হয়েছে।’
- কার্তিক পুজোর মেলায় মদ্যপদের বিবাদ থামাতে গিয়ে এক যুবকের মারে মৃত্যু হল পুজো কমিটির সম্পাদক তথা বিজেপির মণ্ডল সহ সভাপতি চন্দন মণ্ডল (৪৫)-এর। বৃহস্পতিবার রাত ১২টা নাগাদ ঘটনাটি ঘটেছে মালদহের হবিবপুরের ঋষিপুরের চাঁদপুর গ্রামে। ঘটনায় অভিযুক্ত মদ্যপ যুবককে পুলিশ আটক করেছে।
- দক্ষিণ পূর্ব রেলওয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৯ নভেম্বর বাতিল থাকবে শালিমার-পুরী এক্সপ্রেস (১২৮৮১) এবং ভঞ্জপুর-পুরী এক্সপ্রেস (১৮০১৭)। অন্যদিকে, ২০ নভেম্বর বাতিল করা হয়েছে পুরী-ভঞ্জপুর এক্সপ্রেস (১৮০১৮), বাংরিপোসি-পুরী এক্সপ্রেস (১৮৪০১) এবং পুরী-বাংরিপোসি এক্সপ্রেস (১৮৪০২)।
- ২০ নভেম্বর বাতিল থাকবে হাওড়া-পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস (২২৮৯৫/২২৮৯৬) এবং টাটানগর-ব্রহ্মপুর-টাটানগর বন্দে ভারত এক্সপ্রেস (২০৮৯১/২০৮৯২)। বাতিল থাকবে জলেশ্বর-পুরী মেমু (৬৮৪৪১) এবং পুরী-জলেশ্বর মেমু (৬৮৪৪২)।

Be the first to comment