রোজদিন ডেস্ক :
গত রবিবার BSFও পুলিশের যৌথ অভিযানে হাসনাবাদ থানার মুরারিশাহ বকুলতলা এলাকা থেকে রাতে একটি গোডাউন থেকে ১৯,৬০০ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার করে যার বাঁচার মূল্য কোটি টাকারও বেশি। সেই সময় এই অবৈধ বিপুল পরিমাণ ফেন্সিডিলের মালিক মোমেন মোল্লা তিনি গা ঢাকা দিয়েছিলেন , তাকে গ্রেফতার করতে পারিনি পুলিশ।এই কদিন ধরে পুলিশ বিভিন্ন জায়গায় তার খোঁজ করছিল।
গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে গোপন ডেরা থেকে তাকে গ্রেফতার করে বসিরহাট জেলা পুলিশের SOG (স্পেশাল অপারেশন গ্রুপ) ও হাসনাবাদ থানার পুলিশ। শনিবার অভিযুক্ত মোমেন মোল্লাকে পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে। তৃণমূলের নেতাদের মদতে দীর্ঘদিন ধরে একাধিক পাচার চক্রের সঙ্গে জড়িত এই মোমেন মোল্লা এমনটাই দাবি জেলা বিজেপি নেতা দের।

Be the first to comment