Rajasthan থেকে মৃতদেহ নিয়ে কোচবিহারে ফেরার পথে উত্তর প্রদেশে দুর্ঘটনায় নিহত পাঁচ

Spread the love

রোজদিন ডেস্ক : 
রাজস্থানের জয়পুর থেকে কোচবিহারে মৃতদেহ নিয়ে আসার পথে উত্তর প্রদেশের পুর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় মর্মান্তিক ভাবে পাঁচ জন প্রাণ হারালেন।এই ঘটনায় কোচবিহারে গভীর শোকের ছায়া নেমেছে।
সূত্রের খবর, কোচবিহারের বাসিন্দা আজিজুল হকের জয়পুরে মৃত্যু হয়। তাঁর ভাই আমিনুর হক সহ আত্মীয়রা একটি অ্যাম্বুলেন্সে তাঁর মৃতদেহ নিয়ে আসছিলেন।।আজ ভোরে উত্তর প্রদেশের পূর্বাঞ্চল এক্সপ্রেসে একটি পিক আপ ভ্যানের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষে পাঁচজন প্রাণ হারান। নিহতদের মধ্যে আমিনুর হক (৪০), রূপিক (৫০), মকবুল খান (৬২), হরিওম (৩৩) ও অ্যাম্বুলেন্স চালক আলমও আছেন। অত্যন্ত মর্মান্তিক এই ঘটনার খবরে কোচবিহারে সংশ্লিষ্ট এলাকায় একাধিক পরিবারে এখন শুধুই হাহাকার।
প্রাথমিকভাবে পুলিশের অনুমান, চালক ঘুমিয়ে পড়েছিলেন। উত্তর প্রদেশ
পুলিশ এর তদন্ত করছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*