HIGH COURT: জেলের মধ্যে বসেও তোলাবাজি, দায়ের হল জনস্বার্থ মামলা

Spread the love

প্রতিবেদন: জেলের মধ্যে তোলাবাজির পর্দাফাঁস! রাজ্যের এক একটি জেল থেকে প্রতি মাসে ২৫ থেকে ৩০ লক্ষ টাকা পর্যন্ত তোলাবাজির অভিযোগ। জেলের মধ্যে খাওয়া দাওয়া ও শোয়ার জায়গার জন্য দিতে হয় টাকা, এমনই অভিযোগ বন্দিদের। এই অভিযোগে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। মামলা দায়ের করেন মালদহের এক আইনজীবী। তাঁর দাবি, জেলের মধ্যে একটু ভালো খাবার পেতে বা ঘুমনোর জন্যে দিতে হয় মাসে ৬ থেকে ১০ হাজার টাকা। বাড়তি সুবিধা নিতে হলে আরও অনেক বেশি টাকা দিতে হয় বলেও অভিযোগ। যেমন টাকা, তেমন পরিষেবা পৌঁছে যেত। এমনকী হাতের কাছে পৌঁছে যেত নেশার সামগ্রীও। আরও দাবি, জেলের মধ্যে কাটানো বিচারাধীন বন্দিরা জানাচ্ছেন, তাঁরা প্রতি মাসে টাকা দিয়ে এসেছেন। যে আইনজীবী এই মামলা করেছেন, তিনি নিজেও জেলে বন্দি ছিলেন। তিনি জানান, মুখ্যমন্ত্রীও বিষয়টি জানান হয়েছে। তাঁর অভিযোগ, কোনও বন্দি জেলে গেলে, তাঁর উপর একদিন নজরদারি করা হত, তারপর তাঁকে কোনও ভিড়-অপরিচ্ছন্ন সেলে পাঠিয়ে দেওয়া হত। তারপরই শুরু আসল খেলা, হত টাকা তোলার প্রক্রিয়া। আগামী সপ্তাহে মামলার শুনানির সম্ভাবনা রয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*