- রাস উৎসব উপলক্ষে আজ রবিনার মায়াপুর ও নবদ্বীপ যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।মায়াপুরের চৈতন্যদেবের মন্দিরে গিয়ে পুজো দেবেন ও গোমাতার সেবায় অংশ নেবেন তিনি।
- তারপর যোগনাথতলায় গৌরাঙ্গিনী পুজোতেও উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী। কুটিরপাড়ায় ভারতমাতার মন্দিরে পুজোর পর বক্তব্য রাখার কথা মুখ্যমন্ত্রীর। একই সঙ্গে বড় শ্যামা মায়ের দর্শন করবেন তিনি।
- গুরুতর অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র। বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভেন্টিলেশনে রয়েছেন তিনি।
- রবিবার বেলার দিকে তাঁকে দেখতে হাসপাতালে গেলেন স্বাস্থ্য মন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়।
- আজ রবিবার ভোর ৫ টা থেকে রাত ৯টা পর্যন্ত টানা ১৬ ঘণ্টা বন্ধ বিদ্যাসাগর সেতু। হোল্ডিং ডাউন কেবল, বিয়ারিং-সহ একাধিক অংশে চলবে মেরামতি কাজ।
- ফলে বিকল্প পথে চলবে যানবাহন। সব গাড়ি হেস্টিংস ক্রসিংয়ের দিক দিয়ে ঘোরানো হচ্ছে। জাজেস গেট রোড, স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজ হয়ে যেতে হচ্ছে গাড়িগুলিকে।
- আকভানে প্রভাব কাটতেই শহর জুড়ে শীতের আমেজ। এক ধাক্কায় দক্ষিণবঙ্গে পারদ নামল ৭ ডিগ্রি সেলসিয়াস।
- দূরপাল্লার সরকারি বাসে অনলাইন টিকিট কাটায় নয়া নিয়ম, নেপথ্যে কি মহিলাদের ফ্রি টিকিট চক্র, উঠছে প্রশ্ন।
- এবার থেকে ৩০ শতাংশ টিকিট মিলবে অনলাইনে, বাকি ৭০ শতাংশ অফলাইনে ডিপোয় গিয়ে কাউন্টার থেকে কাটতে হবে।
- আদালতের নির্দেশে মেয়াদ শেষ, তাও নিয়ম বহির্ভূতভাবে সরকারি সুযোগ-সুবিধা ও বেতন নিচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও আখরুজ্জামান, অভিযোগে থানায় শোভনদেব চট্টোপাধ্যায়।
- শোভনদেবের অভিযোগ নিল না পুলিশ। বিধানসভায় স্পিকারের কাছে যাওয়ার পরামর্শ পুলিশের।
- পুলিশকে ফাঁকি দিয়ে থানার লকআপের ভাঙা জানালা দিয়ে পালালো গাড়ি চোর। চাঞ্চল্য ছড়াল দুর্গাপুরের কোক ওভেন থানায়।

Be the first to comment