Gujrat, দুর্ঘটনায় নিহত সেনা পরিবারের দুই শিশু সহ ৭

Spread the love

রোজদিন ডেস্ক : 
গুজরাটের কচ্ছে জাতীয় সড়কে গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই শিশু সহ সেনা পরিবারের সাত জন মর্মান্তিক ভাবে প্রাণ হারিয়েছেন। শনিবার রাত দশটা নাগাদ এই ভয়াবহ দুর্ঘটনা হয়। সূত্রের খবর শিশু সহ সেনা পরিবারের সদস্য রা কচ্ছের রণ থেকে ভুজের দিকে আসছিলেন। আচমকা উলটো দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। বিকট শব্দে স্থানীয়রা দ্রুত এসে উদ্ধারের চেষ্টা করেন। দুর্ঘটনার অভিঘাতে গাড়িটি দু টুকরো হয়ে যায় বলে জানা গেছে। নিহতরা সকলেই উত্তরাখন্ডের গাড়োয়ালের বাসিন্দা। ভুজে কর্মরত সেনা পরিবারের সদস্য ছিলেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সমাজ মাধ্যমে এই ভয়াবহ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
সংশ্লিষ্ট এলাকায় গভীর শোকের ছায়া নেমেছে। নিহতরা হলেন সৌরভ সিং নেগি (৩০) ও স্ত্রী সবিতা ( ৩০), তিন মাসের শিশু কন্যা, রাজেশ সিং রাওয়াত (৩৫), রিঙ্কি গোসাইন (৩০), দুই শিশু কন্যা। অত্যন্ত মর্মান্তিক এই দুর্ঘটনায় স্থানীয় সেনা কর্তৃপক্ষ শোকাহত। কি ভাবে এই ভয়াবহ দুর্ঘটনা হোল তা তদন্ত হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*