প্রতিবেদন: ভিবি-জিরামজি প্রকল্পের বাস্তবায়নের ক্ষেত্রে আরও স্বচ্ছতা ও গতি আনতে নজরদারি ব্যবস্থা আরও জোরদার করার সিদ্ধান্ত নিল রাজ্য প্রশাসন। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের নতুন নির্দেশিকায় প্রকল্প-সংক্রান্ত সমস্ত কাজের তথ্য নির্দিষ্ট পোর্টালে বাধ্যতামূলক ভাবে নথিভুক্তিকরণের নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে অন্যান্য সরকারি দপ্তরের সঙ্গে যৌথভাবে বাস্তবায়িত প্রকল্পগুলির অগ্রগতির তথ্যও নিয়মিত আপলোড করতে হবে। নির্দেশিকায় বলা হয়েছে, প্রতিটি জেলায় প্রকল্পের অগ্রগতি পর্যবেক্ষণের জন্য নির্দিষ্ট মনিটরিং ব্যবস্থা গড়ে তুলতে হবে। কোন কাজ সম্পূর্ণ হয়েছে, কোন প্রকল্প এখনও অসমাপ্ত রয়েছে এবং কোন কাজ কতদূর এগিয়েছে, সেই সমস্ত তথ্য নিয়মিত পর্যালোচনা করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জেলা স্তরে প্রকল্পগুলির বাস্তবায়ন ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ক্ষেত্রে দ্রুত সংশোধনমূলক পদক্ষেপ নেওয়ার ওপরও জোর দেওয়া হয়েছে।

Be the first to comment