প্রতিবেদন: সপ্তাহের প্রথম দিন সকালে নবান্নের কাছে বাস দুর্ঘটনা। যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি বাইকে। তাতে বাইকচালক ও এক সিভিক ভল্যান্টিয়ার গুরুতর জখম হন। পুলিশ জানিয়েছে, সোমবার সকাল ৯টা নাগাদ দ্বিতীয় হুগলি সেতুতে ওঠার মুখে অ্যাপ্রোচ রোডে এই দুর্ঘটনা ঘটে। ব্রিজে ওঠার মুখে যাত্রিবাহী বাসটি ধাক্কা মারে ওই মোটরবাইকে। ঘটনায় বাইকচালক গুরুতর জখম হন। এক সিভিক ভলান্টিয়ারও গুরুতর আহত হয়েছেন। যাত্রীবোঝাই বাসটি সাঁতরাগাছি থেকে বারাসতের দিকে যাচ্ছিল। কীভাবে দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত করছে পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন কর্তব্যরত ট্র্যাফিক পুলিশের আধিকারিকরা। দ্রুত আহত দু’জনকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সেখানেই তারা চিকিৎসাধীন। দুর্ঘটনার পর বাসচালক পলাতক। পরে বাসটিকে রাস্তা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ফলে ওই রাস্তায় আপাতত যান চলাচল স্বাভাবিক হয়েছে।

Be the first to comment