রোজদিন ডেস্ক :
মালদার মোথাবাড়িতে অশান্তির ঘটনায় ফের এনআইএ র তলবে হাজিরা দিলেন সুজাপুরের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী সাবিনা ইয়াসমিন। স্বামীকে নিয়ে তিনি এনআইএ দফতরে আসেন। ঋতব্রত শিবিরে যোগ দেওয়া বিধায়ক সাবিনা ইয়াসমিনের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁদের এই ভাবে ডাকা হচ্ছে। তাঁর দাবি, মোথাবাড়িতে অশান্তির সঙ্গে তাঁরা কোন ভাবে জড়িত না। ঘটনার দিন বিডিও কার্যালয়ের বাইরে তিনি কয়েক জনকে নিয়ে শান্তিপূর্ণ ভাবে ধর্ণা দিয়েছিলেন মাত্র।
যদিও এনআইএর দাবি, ওই অশান্তির দায় সাবিনা ইয়াসমিন ও তাঁর স্বামী কোনভাবে এড়াতে পারেন না।
উল্লেখ্য, এসআইআর নিয়ে বিধানসভা নির্বাচনের আগে উত্তপ্ত হয় মোথাবাড়ি, দীর্ঘ ক্ষণ জাতীয় সড়ক অবরোধ, বিচার পতিদের আটকে রাখা সহ নানা গুরুতর অভিযোগ ওঠে। এই বিষয়ে আজ দ্বিতীয় বার স্বামী সহ বিধায়ক কে তলব করে এনআইএ। তাঁদের জিজ্ঞাসা বাদ করা হয়।

Be the first to comment