- নতুন করে অবনতি হয়নি, এখনও ভেন্টিলেশনে হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র।
- খোঁজ রাখছেন মুখ্যমন্ত্রী, হাসপাতালে গিয়ে দেখার পর জানালেন স্বাস্থ্য মন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়।
- রেখার শরীরে কীভাবে বিষক্রিয়া স্পষ্ট করলেন না স্বাস্থ্যমন্ত্রী, বিষ খেয়েছিলেন, দাবি পারিবারিক সূত্রে
- প্রখ্যাত সঙ্গীত পরিচালক বাবুল বোসের জীবনাবসান। টলিউড, বলিউডের একাধিক হিট ছবির সুরকার ছিলেন বাবুল, সঙ্গীতমহলে শোক।
- সাত সকালে নবান্নের কাছে বাইকে ধাক্কা বারাসতগামী বাসের, জখম দুই।
- আরামবাগের বিজেপি বিধায়ক হেমন্ত বাগ অসুস্থ। রবিবার তাঁকে স্থানীয় এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। একটি কর্মসূচি চলাকালীন তিনি অসুস্থ হয়ে পড়েন। মুখ্যমন্ত্রীর পরামর্শে তাঁকে কলকাতায় আনা হল।
- ভিবি-জিরামজি প্রকল্পের বাস্তবায়নে স্বচ্ছতা ও গতি আনতে বাড়তি নজরদারি, নির্দেশিকা জারি প্রশাসনের।
- আজ সকাল থেকে আবহাওয়ার উন্নতি, মঙ্গলবার থেকে পুরোপুরি শুষ্ক আবহাওয়া, পড়বে শীতের আমেজ। চলতি সপ্তাহেই ৩/৪ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা।
- মালদার মোথাবাড়িতে অশান্তির ঘটনায় ফের এনআইএর তলব পেয়ে সোমবার হাজিরা দিলেন সুজাপুরের বিধায়ক
- তথা প্রাক্তন মন্ত্রী সাবিনা ইয়াসমিন। স্বামীকে সঙ্গে নিয়ে তিনি এনআইএ দফতরে আসেন। ঋতব্রত শিবিরে যোগ দেওয়া বিধায়ক সাবিনা ইয়াসমিনের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যেই তাঁদের এই ভাবে অকারণে ডেকে হেনস্তা করা হচ্ছে।
- সেবাশ্রয় মামলায় স্বস্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অন্তর্বর্তী নির্দেশের মেয়াদ বাড়ল ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত, জানাল কলকাতা হাইকোর্ট।
- কলকাতার নিউ মার্কেট থানা এলাকার এক হোটেলে ঘর থেকে জার্মান নাগরিকের দেহ উদ্ধার, নাম টমাস লিলি, কীভাবে মৃত্য, তদন্তে পুলিশ।

Be the first to comment