Jalpaiguri, চ্যাংমারি চা বাগানে দুর্ঘটনায় তিন শ্রমিক নিহত, আহত ১১

Spread the love

রোজদিন ডেস্ক :

জলপাইগুড়ির নাগরাকাটার চ্যাংমারি চা-বাগানে একটি ক্যান্টার গাড়ির ধাক্কায় তিন চা শ্রমিক মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন। আহত এগার জন। এই ঘটনা নিয়ে এলাকায় উত্তেজনা দেখা দেয়। নিহত শ্রমিকদের শোকস্তব্ধ পরিবারগুলির পাশে তাঁরা আছেন বলে স্থানীয় বিধায়ক পুনা ভেংরা জানিয়েছেন।

স্থানীয় সূত্রে প্রকাশ, সাত ছাত্র কে নিয়ে ক্যান্টার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে শ্রমিকদের ধাক্কা দিলে শিব সোরেন (৪০), সুরজ ওঁরাও (৪০) ও হরিলাল ওঁরাও ঘটনাস্থলে প্রাণ হারান। ক্যান্টার গাড়ির আরোহীরা সহ এগার জন আহত হন। তাঁদের দুজনের অবস্থা গুরুতর। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় গভীর শোকের ছায়া নেমেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*