রোজদিন ডেস্ক: ভারত সরকার প্রতিবেশী নেপালের উন্নয়নে পনের হাজার কোটি টাকা দিচ্ছে। নেপালি মুদ্রায় এর মূল্য প্রায় চব্বিশ হাজার কোটি টাকা।
সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহর বৈঠকে এই সিদ্ধান্ত হয়।
ভারতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে রবিবার দুদিনের সফরে দিল্লি এসেছেন বলেন্দ্র শাহ। এইদিন হৃদ্য পরিবেশে দুজনের বৈঠক হয়।
পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, নেপালের সঙ্গে তাঁদের সম্পর্ক শুধু প্রতিবেশী সুলভ না , নিবিড় ঘনিষ্ঠ তা ও অবিচল আস্থার।
নেপালের প্রধানমন্ত্রী ও এই বৈঠকে খুশি, জানান,প্রাকৃতিক দুর্যোগ,কঠিন সময়ে ভারত ই প্রথম সাহায্যের হাত বাড়িয়েছিল।। দুই দেশের সম্পর্ক হিমালয়ের মত সুউচ্চ ও সমুদ্রের মত গভীর।
তাঁরা উভয়ে ভার্চুয়াল পতাকা আন্দোলিত করে অযোধ্যা – জনকপুর সংযোগ কারী “সরযু- কমলা এক্সপ্রেস “এর
যাত্রার সুচনা করেন।।
প্রধানমন্ত্রী হিসাবে বলেন্দ্র শাহ র প্রথম ভারত সফরে এইদিন সকালে রাষ্ট্র পতি ভবনে গার্ড
অফ অনার দেওয়া হয়। তিনি রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিস্থলে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা জানান।।
এরপর প্রধানমন্ত্রী র সঙ্গে জল বিদ্যুৎ, জ্বালানি সহ নানা বিষয়ে তাঁর বৈঠক হয়।
উভয় ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বার্তা দেন।
পরে প্রধানমন্ত্রী মন্তব্য করেন, নেপাল ছাড়া তাঁদের রাম ও অসম্পূর্ণ।

Be the first to comment