ভোর থেকেই শীতের আমেজ, আগামী কয়েক দিন থাকবে ঠান্ডার অনুভূতি

Spread the love

সুস্মিত মজুমদার : 
ভোরের আলো ফুটতেই শহরজুড়ে শীতের হালকা আমেজ। তাপমাত্রা কমতেই ঠান্ডার অনুভূতি স্পষ্ট হচ্ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েক দিন এমনই শীতল আবহাওয়া বজায় থাকবে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে উষ্ণতা। দুপুরের দিকে হালকা গরম অনুভূত হতে পারে। অন্যদিকে, সন্ধ্যা নামতেই ফের নামবে তাপমাত্রা। রাত ও ভোরের দিকে থাকবে শীতের আমেজ। ফলে সকাল ও রাতে বাইরে বেরোলে অনুভূত হতে পারে কনকনে ঠান্ডা। শহরবাসীর কাছে ক্রমশ স্পষ্ট হচ্ছে শীতের আগমনী বার্তা।

পাশাপাশি আলিপুর হাওয়া দপ্তর জানাচ্ছে বৃহস্পতিবার রাজ্যের অধিকাংশ জেলাতেই শুষ্ক আবহাওয়া বজায় থাকতে পারে। কলকাতা থেকে শুরু করে অধিকাংশ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই। যেই কারণে হিমেল হাওয়া বয়ে চলেছে।

আজ কলকাতার আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই। মোটামুটি সকাল থেকেই পরিষ্কার রয়েছে আকাশ। যদিও ভোরের দিকে শহরের খোলা জায়গাগুলিতে কুয়াশার দেখা মিলেছে।

কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাও শুষ্ক থাকবে আবহাওয়া। বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই। হাওড়া হুগলি উত্তর ২৪ পরগনা দক্ষিণ 24 পরগনা, নদীয়া দুই বর্ধমান এই সমস্ত জেলাগুলিতে বেলার দিকে শুষ্ক আবহাওয়া থাকবে।

পুরুলিয়া, দুই বর্ধমান, বাঁকুড়া, বীরভূম এই কয়েকটি জেলাতে শীত পড়বে জাঁকিয়ে।

বৃহস্পতিবার আটটি জেলাতেই আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদায় বৃষ্টির পূর্বাভাস নেই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*